তাকে ছেড়ে অন্যত্র বিয়েতে মত, বদলা নিতে বাড়িতে ডেকে পুড়িয়ে খুন প্রেমিকাকে

বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় অন্যত্র বিয়েতে রাজি হয়েছিল প্রেমিকা। তাই বদলা নিতে প্রেমিকাকে পুড়িয়ে খুন করে যুবক।

মহাষ্টমীর রাতে বাড়িতে ডেকে প্রেমিকাকে খুন করল যুবক! বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে নদিয়ার কৃষ্ণনগরের রেল কলোনিতে। নির্জন বাড়িতে ডেকে অভিযুক্ত যুবক প্রেমিকার গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কিন্তু শেষ রক্ষা হয়নি। রাতেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে মৃতার নাম পুনম বাসফোর (১৯)। এই ঘটনায় অভিযোগের তির তাঁর প্রেমিকের দিকে। অভিযুক্ত যুবক কমলেশ মণ্ডলকে শুক্রবার সকালে গ্রেফতার করে পুলিশ। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশি জেরায় এই ঘটনার কথা স্বীকার করেছে কমলেশ। তদন্তকারী অফিসারদের সে জানিয়েছে বদলা নিতেই সে এই কাণ্ড ঘটিয়েছে।

প্রত্যাখ্যানের বদলা নিতে পুড়িয়ে খুন প্রেমিকাকে

তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছে, দীর্ঘদিন ধরেই কমলেশের সঙ্গে সম্পর্ক ছিল পুনমের। কমলেশ বেসরকারি সংস্থার কর্মী। সে বিয়ের প্রস্তাবও দিয়েছিল পুনমকে। কিন্তু পুনম তা গ্রহণ করেনি। এরই মধ্যে প্রেমিকার অন্যত্র বিয়ের ঠিক হয়। সেই বিয়েতে রাজিও হয়ে যা পুনম। তাতেই প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে কমলেশের মনে।

এরপরই পরিকল্পনা কষে পুনমকে ডেকে পাঠায় কমলেশ। সেইমতো কমলেশের বাড়িতে দেখা করতে আসে পুনম। কিছুক্ষণ বাকবিতণ্ডাও হয় দু-জনের। শেষমেশ স্থানীয়রা লক্ষা করেন ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। ঘরে আগুন লেগে গিয়েছে ভেবে ছুটে যান সকলে। সেখান থেকে অগ্নিদগ্ধ অবস্থায় পুনমকে উদ্ধার করা হয়।

ঘটনার পরই পালিয়ে যায় কমলেশ। তার বিরুদ্ধে কৃষ্ণনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করে কমলেশকে। কমলেশের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+