অনার কিলিং! প্রতিবেশী যুবকের সঙ্গে সম্পর্কের জেরে দিদিকে গুলি করে খুন করল ভাই!
এবার বাংলায় অনার কিলিং। সম্মান রক্ষায় ভাইয়ের হাতে খুন হলেন দিদি। ভালোবাসার দিনেই মর্মান্তিক এই ঘটনা হুগলির রিষড়ায়।
হুগলি, ১৪ ফেব্রুয়ারি : এবার বাংলায় অনার কিলিং। সম্মান রক্ষায় ভাইয়ের হাতে খুন হলেন দিদি। ভালোবাসার দিনেই মর্মান্তিক এই ঘটনা হুগলির রিষড়ায়। মঙ্গলবার ভোর রাতে আচমকাই গুলির আওয়াজ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েল দিদি। গুলির আওয়াজ শুনে ঘুম থেকে উঠে বাড়ির লোক দেখলেন, ঘরের ভিতরে রক্তে ভেসে যাচ্ছেন মেয়ে নীতু।[পরিবারের সম্মান বাঁচাতে বোনকে গুলি করে হত্যা করল দাদা!]
পুলিশ জানিয়েছে, নিহত তরুণীর নাম নীতু সিংহ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনার পর থেকেই পলাতক ভাই। থানায় গিয়ে নীতুর বাবা উমেশ সিংহ ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তদম্ত নেমে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, সম্মান রক্ষার্থেই এই খুন![পাকিস্তান : মনের মানুষকে বিয়ে করার অপরাধে গর্ভবতী মহিলাকে পাথর ছুঁড়ে খুন করল পরিবারই]

স্থানীয় এক যুবকের সঙ্গে কিছুদিন যাবৎ সম্পর্ক তৈরি হয়েছিল নীতুর। এই সম্পর্ক নিয়ে নীতুর পরিবারের প্রবল আপত্তি ছিল। প্রায়ই সংসারে অশান্তি লেগেই থাকত। নীতুর এই সম্পর্ক নিয়ে সবথেকে মুখর ছিলেন ভাই। ভাইয়ের সঙ্গে প্রায়ই ঝামেলা লেগে থাকত নীতুর। নীতুকে বারবার এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে বলেছিল তাঁর ভাই।
'অবাধ্য' দিদিকে শায়েস্ত করতেই এদিন ভোররাতে ঘুমন্ত অবস্থায় গুলি করে ভাই। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ভোর তিনটে নাগাদ আচমকা গুলির শব্দে উঠে বাড়ির লোক তাজ্জব বনে যান। দিদিকে খুন কের ভাই রাতের অন্ধকারেই গা ঢাকা দেয়। ভিনরাজ্যে সে পালিয়ে যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications