জামাইকে চেয়ারে বেঁধে পেটালেন শাশুড়ি! বিজয়া সারতে এসে মিষ্টি নয়, জুটল উত্তম-মধ্যম
জামাইকে চেয়ারে বেঁধে রাম ধোলাই দিলেন শাশুড়ি। শ্বশুরবাড়িতে বিজয়া সারতে এসে জামাইয়ের কপালে মিষ্টির বদলে জুটল উত্তম-মধ্যম। শাশুড়ি একা নন, সঙ্গে স্ত্রীও দিলেন প্রহার।
জামাইকে চেয়ারে বেঁধে রাম ধোলাই দিলেন শাশুড়ি। শ্বশুরবাড়িতে বিজয়া সারতে এসে জামাইয়ের কপালে মিষ্টির বদলে জুটল উত্তম-মধ্যম। শাশুড়ি একা নন, সঙ্গে স্ত্রীও দিলেন প্রহার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির অরবিন্দপল্লিতে। জামাইয়ের আর্তনাদ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় জামাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাশুড়ি-বউয়ের হাতে আক্রান্ত জামাই স্বদেশ মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন প্রতিবেশীরা। তাঁরাই পুলিশকে জানান ঘটনা বৃত্তান্ত।
এরপর পুলিশ এসে অভিযুক্ত শ্বশুর-শাশুড়ি-স্ত্রীকে আটক করে। জানান, সাত সকালে আর্ত চিৎকার শুনে ছুটে এসে দেখি, চেয়ারে বেঁধে জামাই পেটাচ্ছে শাশুড়ি। আত্মরক্ষার কোনও পথই পাচ্ছেন না তিনি। তখন মারমুখী মেয়ে ও মাকে আমরাই শান্ত করি।
চেয়ারে বেঁধে মারের চোটে জামাইয়ের দুই হাতে ও পিঠে গভীর ক্ষত তৈরি হয়েছে। সারা শরীরে কালসিটে দাগ। কিন্তু তাঁর এই হাল কেন? কেনই বা তিনি স্ত্রী-শাশুড়ির হাতে এভাবে মার খেলেন। লাভপুরের বাসিন্দা ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক দার্জিলিং থেকে বেড়িয়ে এসে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। সেখানে স্ত্রী তাঁর কাছে ১৫ হাজার টাকা দাবি করেন।
স্বদেশবাবু তখন স্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন ওই টাকা কী হবে? তা নিয়েই স্ত্রীর সঙ্গে বচসা বেধে যায়। মেয়ের সঙ্গে কথা কাটাকাটির মাঝেই এসে পড়েন মা। তারপর মা-মেয়েতে মিলে জামাইকে চেয়ারে বেঁধে প্রহার দিতে শুরু করে। সেইসঙ্গে চলে অকথ্য ভাষায় গালাগালি। প্রতিবেশীরা জানান, এই মারধরের ঘটনা নতুন কিছু নয়। প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। এদিন মাত্রা ছাড়িয়ে যায় মারধর। প্রতিবেশীরা গর্জে ওঠেন প্রতিবাদে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications