‘বৌদি’কে সঙ্গ দিতে গিয়েই বাধল বিপত্তি, পরকীয়ায় নিদারুণ পরিণতি নদিয়ার যুবকের

স্বামীর অনুপস্থিতিতে একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল পড়শি ‘বৌদি’র। সেই সম্পর্কের জটিলতা শেষপর্যন্ত কাড়ল প্রাণ। নদিয়ার রানাঘাটে একাদশীর সন্ধ্যাতেই ঘটল এই মর্মান্তিক ঘটনা।

স্বামীর অনুপস্থিতিতে একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল পড়শি 'বৌদি'র। সেই সম্পর্কের জটিলতা শেষপর্যন্ত কাড়ল প্রাণ। নদিয়ার রানাঘাটে একাদশীর সন্ধ্যাতেই ঘটল এই মর্মান্তিক ঘটনা। অভিযোগ, বাড়িতে ডেকে বছর ২৬-এর এক যুবককে খুন করা হল পরিকল্পনা করে। মদের সঙ্গে বিষ মিশিয়ে খুন করা হয় বলে অভিযোগ।

‘বৌদি’কে সঙ্গ দিতে গিয়েই বাধল বিপত্তি, পরকীয়ায় নিদারুণ পরিণতি নদিয়ার যুবকের

রানাঘাটের নোকাড়ি ঘোষপাড়ায় থাকেন শুক্লা ঘোষ। স্বামী কর্মসূত্রে বিদেশে থাকেন। স্বামীর এই অনুপস্থিতির সুযোগ নিয়ে পাড়ার বেশ কয়েকজন যুবক-কিশোরদের সঙ্গে তিনি ঘনিষ্ঠতা তৈরি করেন বলে অভিযোগ। আর বহু সম্পর্কের জটিলতায় মাঝমধ্যেই তৈরি হয় বিবাদ। অভিযোগ, সেই সম্পর্কের টানাপোড়েনেই সুমন ঘোষকে খুন হতে হল।

শুক্রবার রাতে বাড়ি ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন ফুল ব্যবসায়ী সুমন। শুরু হয় বমি। শুক্লার বাড়ি থেকে ফেরার পরই তাঁর এই অবস্থা বলে পরিবারের দাবি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত শনিবার তাঁর মৃত্যু হয়। এরপরই সুমনের পরিবার অভিযোগ করে, তাঁদের ছেলের মৃত্যুর জন্য দায়ী শুক্লা।

প্রায় প্রতিদিনই শুক্লার বাড়িতে যাতায়াত ছিল ওই যুবকের। বছর খানেক ধরে তাঁর সঙ্গে শুক্লার একটা সম্পর্কও তৈরি হয়েছিল। সেই সম্পর্ক নিয়েই তৈরি হয়েছিল নানা জটিলতা। অভিযোগ, সম্পর্কের জটিলতার কারমেই মদের সঙ্গে বিষ মিশিয়ে সুমনকে খুন করা হয়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

তদন্তকারীরা খতিয়ে দেখছেন মৃত্যুর প্রকৃত কারণ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই তাঁরা নিশ্চিত হবেন। সেইসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এই মৃত্যুর পিছনে একাধিক সম্পর্কের টানাপোড়েন রয়েছে কি না। অভিযুক্ত শুক্লা ঘোষ ঘটনার পর থেকেই পলাতক। শুক্লার বাড়িতে ভাঙচুর চালান ক্ষুব্ধ প্রতিবেশীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+