তৃণমূলের গ্রাম ছাড়া করার ফতোয়া মানতে না পেরে আত্মঘাতী যুবক!

গ্রামে থাকতে গেলে পার্টির নির্দেশ মেনে চলতে হবে। নতুবা গ্রাম ছাড়া করে দেওয়া হবে। ফতোয়া দিয়েছিলেন জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য।

জলপাইগুড়ি, ৯ মার্চ : গ্রামে থাকতে গেলে পার্টির নির্দেশ মেনে চলতে হবে। নতুবা গ্রাম ছাড়া করে দেওয়া হবে। ফতোয়া দিয়েছিলেন জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য। সেই গ্রামছাড়া হওয়ার আতঙ্কে পৃথিবী ছেড়ে চলে গেলেন যুবক। অভিযোগ, তৃণমূলীদের চাপেই শেষপর্যন্ত আত্মঘাতী হতে হল বিষ্ণু ঘোষ নামে বছর ২৭-এর ওই যুবককে।

বিষ্ণুর পরিবার অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের দিকে। সম্প্রতি বিষ্ণুকে গ্রাম ত্যাগ করতে ফরমান দিয়েছিলেন ওই পঞ্চায়েত সদস্য। কারণ তাঁর দোষ, সে পার্টির কথামতো কাজ না করে, নিজের মর্জিতে কাজ করেছে। সে জন্যই শাস্তি বিধান হয়েছে গ্রামছাড়ার। বিষ্ণু হাতে পায়ে ধরেও মাফ পায়নি। তাই পার্টির চাপেই বেছে নিলেন আত্মহননের পথ।

তৃণমূলের গ্রাম ছাড়া করার ফতোয়া মানতে না পেরে আত্মঘাতী যুবক!

অভিযোগ, বিষ্ণুর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালানোও হয়েছিল। কারণ তিনি গ্রাম ছাড়তে রাজি ছিলেন না। প্রবল চাপ আসছিল বিষ্ণুর উপর। সেই চাপ সহ্য করতে পারলেন না আর। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিষ্ণু মানসিকভাবে সুস্থ ছিলেন না। বিভিন্ন সময়ে নানা কাণ্ড ঘটাত। কিছুদিন আগে এক বৃদ্ধির কান কেটে নেন বলে অভিযোগ। সেই কারণে

সর্বসম্মতভাবে তাঁকে গ্রাম ছাড়ার নিদান দেওয়া হয়েছিল। আলোচনার মাধ্যেম সমস্যা সমাধানের চেষ্টা করেছিল তৃণমূল।
অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে জলপাইগুড়ি জেলা পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+