ঘুম ভেঙেই দেখেন বিছানায় নেই মেয়ে, রাস্তায় পড়ে গলা-কাটা দেহ, চাঞ্চল্য এলাকায়

নৃশংস খুন। রাতের অন্ধকারে ওঁত পেতে তরুণীকে গলা কেটে খুনের অভিযোগ উঠল মুর্শিদাবাদে। মধ্যরাতে বাড়ির বাইরে উদ্ধার হল গলাকাটা তরুণীর দেহ।

নৃশংস খুন। রাতের অন্ধকারে ওঁত পেতে তরুণীকে গলা কেটে খুনের অভিযোগ উঠল মুর্শিদাবাদে। মধ্যরাতে বাড়ির বাইরে উদ্ধার হল গলাকাটা তরুণীর দেহ। তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষ হল না। রাস্তাতে পড়েই মৃত্যু হল তাঁর। শনিবার সকালে তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।

দরজা খোলা, রাস্তায় পড়ে গলা-কাটা মেয়ের দেহ

চাঞ্চল্যকর এই ঘটনা মুর্শিদাবাদের সাগরদিঘির সাহেবনগরের। মৃতের নাম শাহনাজ সুলতানা। জঙ্গিপুর বিএ প্রথম বর্ষের ছাত্রী তিনি। এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ। এর পিছনে কারা রয়েছে, সে ব্যাপারে ধন্দে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুরনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলে মনে করছে পুলিশ।

এরফান শেখের ছোট মেয়ে শাহনাজ। বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করতেন। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ হঠাৎ এরফান দেখেন মেয়ে ঘরের ভিতর নেই। খেয়াল পড়ে অনেকক্ষণ হল শৌচালয়ে গিয়েছে মেয়ে। তারপরই বাইরে বেরিয়ে দেখেন, মেয়ে পড়ে রয়েছে রাস্তার উপর। রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। গলার নলি কাটা শাহনাজের দেহ ছটফট করছে।

সঙ্গে সঙ্গেই তাঁকে তুলে নিয়ে হাসপাতালে ছোটে পরিবারের সদস্যরা। কিন্তু রাস্তাতেই শেষ হয়ে যায় সব আশা। খবর দেওয়া হয় থানায়। ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় দেহ। পুলিশের অনুমান শত্রুতার জেরেই খুন করা হয়েছে তাকে। কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত, তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+