জমি দখলে বাধা দেওয়ায় মহিলাকে বিবস্ত্র করে মার, কোপানো হল স্বামী-ছেলেকে
জমি দখলে বাধা দেওয়ায় বিবস্ত্র করে মারধর করা হল এক মহিলাকে। তাঁকে বাঁচাতে গেলে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে জখম হলেন স্বামী ও ছেলেও।
মালদহ, ১৭ মার্চ : জমি দখলে বাধা দেওয়ায় বিবস্ত্র করে মারধর করা হল এক মহিলাকে। তাঁকে বাঁচাতে গেলে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে জখম হলেন স্বামী ও ছেলেও। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে মালদহের কালিয়াচকের ভোলাইচর গ্রামে। অভিযোগে তির জমি মাফিয়াদের দিকে। আতঙ্কে গ্রাম ছাড়া পরিবার।
গ্রামের এক কোণে রয়েছে ৩০ কাঠা জমি। ফি বছর ওই জমিটুকুই সম্বল হত দরিদ্র ওই পরিবারের। কিন্তু তা রক্ষা করাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে। জমি মাফিয়াদের নজরে পড়েছে ওই জমি। যে কোনও মূল্যে জমি কারবারিরা ওই জমির দখল চায়। হুমকি দিয়ে ভয় দেখিয়ে জমি মাফিয়া বেচন মণ্ডল জমি হাতিয়ে নিয়ে চায় বলে অভিযোগ।

জমির দখল নিতে এদিন ফের দলবল নিয়ে হাজির হয়েছিল বেচন। তখন রুখে দাঁড়ান জমি মালিকের স্ত্রী। মহিলা বলে তাঁকে রেওয়াত করেনি গুন্ডাদের দল। বিবস্ত্র করে তাঁকে মারধর করা হয়। সেইসময় মহিলাকে বাঁচাতে এবং সম্ভ্রম রক্ষা করতে ছুটে যান তাঁর স্বামী ও ছেলে। তাঁদেরকেও ছাড়েনি দুষ্কৃতীরা।
রাস্তায় ফেলে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁদের। গুরুতর জখম অবস্থায় তিনজনকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ জানানো হয়েছে কালিয়াচক থানায়। তদন্তে নেমেছে পুলিশ।












Click it and Unblock the Notifications