কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় দিনদুপুরে মহিলাকে ধারালো অস্ত্রের কোপ, আক্রান্ত বাবা-বোনও
কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় এক গৃহবধূকে রাস্তায় ফেলে কোপাল দুষ্কৃতীরা। ওই মহিলাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন তাঁর বাবা ও বোনও।
মালদহ, ২২ মার্চ : কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় এক গৃহবধূকে রাস্তায় ফেলে কোপাল দুষ্কৃতীরা। ওই মহিলাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন তাঁর বাবা ও বোনও। বুধবার সকালে মালদহের হবিবপুরে এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে ভর্তি করা হয়েছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে ভর্তি তাঁর বাবা ও বোনও। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
স্বামী কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। তাই বাপের বাড়িতেই থাকতেন ওই গৃহবধূ। বেশ কয়েকদিন ধরে এলাকার দুই দুষ্কৃতী তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এই ঘটনাকে সেভাবে আমল দেননি ওই মহিলা। এদিন সকালে তিনি যখন বাজারে বের হন, তখন দুই দুষ্কৃতী তাঁর পিছু নেয়। এদিনও কুপ্রস্তাব দেয় তারা। প্রতিবাদ করতেই শুরু হয় মারধর। রাস্তায় ফেলে তাঁকে কোপান হয় বলে অভিযোগ।

গৃহবধূর আর্ত চিৎকারে ছুটে আসেন তাঁর বাবা ও বোন। তাঁদেরকেও মারধর করা হয়। প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। হবিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্তদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশ জানিয়েছে শীঘ্রই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হবে।












Click it and Unblock the Notifications