মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য যাদবপুরে
মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য যাদবপুরে
যাদবপুরে এক মহিলার ভাসমান দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এখানকার সি আর কলোনির জোড়া পুকুরে দেহটি ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই পুকুর থেকে দেহটি উদ্ধার করে।

জানা গিয়েছে, মৃতার নাম মাধবী সাহা (৫৩) তিনি যাদবপুর অঞ্চলেরই বাসিন্দা। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, মাধবী সাহা অবিবাহিত ছিলেন। এলাকার মানুষ তাকে মানসিক রোগী হিসেবেই জানতেন। এখানে তিনি একাই থাকতেন।
রোজকার মত এদিনও তিনি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। তারপরই এই ঘটনা। পুকুর থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় তুলে বাঘাযতীন হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তবে প্রাথমিক ভাবে এটি দুর্ঘটনা বলেই অনুমান পুলিশের। কোনও অস্বাভাবিক কিছু নজরে আসেনি তাদের এমনকী কোনও অভিযোগও দায়ের হয়নি।












Click it and Unblock the Notifications