ক্ষতবিক্ষত-প্রায় বিবস্ত্র অবস্থায় তরুণী হাইড্রেনে, আনন্দোৎসবের মধ্যেই মর্মান্তিক পরিণতি

মণ্ডপে মণ্ডপে অশুভ শক্তির বিনাশের প্রার্থনা নিয়ে যখন মা দুর্গাকে স্মরণ করা হচ্ছে, তখন বাস্তবের এক ‘দুর্গা’ বলি হলেন এক ‘অসুরে’র লালসায়।

মণ্ডপে মণ্ডপে অশুভ শক্তির বিনাশের প্রার্থনা নিয়ে যখন মা দুর্গাকে স্মরণ করা হচ্ছে, তখন বাস্তবের এক 'দুর্গা' বলি হলেন এক 'অসুরে'র লালসায়। হাওড়ার ব্যাঁটরায় এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। সপ্তমীর রাতে ব্যাঁটরার এক হাইড্রেন থেকে উদ্ধার করা হয় ওই মহিলাকে। দশমীতেই তাঁর চির বিসর্জন হয়ে গেল। শেষ রক্ষা হল না হাসপাতালেও।

ক্ষতবিক্ষত-প্রায় বিবস্ত্র অবস্থায় তরুণী

হাওড়ার ব্যাঁটরায় কারখানার পাশে একটি হাইড্রেন থেকে উদ্ধার করা হয়েছিল মহিলাকে। অচৈতন্য, ক্ষতবিক্ষত, প্রায় বিবস্ত্র অবস্থা। ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সেইদিন থেকেই যমে-মানুষে টানাপোড়েনের পর দশমীতে মৃত্যু হল তাঁর। এই ঘটনায় অভিযুক্ত কারখানার কেয়ারটেকার পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশের কাছে ওই মহিলা বয়ান দিয়েছেন, সপ্তমীর রাতে কারখানারই এক কর্মী তাঁর উপর চড়াও হয়। তাঁকে ধর্ষণ করার পর হাইড্রেনে ফেলে রেখে পালিয়ে যায়। তারপর আর কোনও হুঁশ ছিল না তাঁর। স্থানীয়রা ভোররাতে তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করে। ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হল না। চিকিৎসায় সাড়া না দিয়ে মৃত্যু হল মহিলার।

পুলিশ এই ঘটনায় ধর্ষণ ও খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত পলাতক। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, অভিযুক্তকে ওই মহিলার আগে থেকে চিনতেন। উৎসবের রাতে মহিলার বিশ্বাসের সুযোগ নিয়েই ওই কেয়ারটেকার তাঁর চরম সর্বনাশ করে। ধর্ষণের পর তাঁকে খুনও করে বলে প্রাথমিক অনুমান। মহিলার মাথায় আঘাতের চিহ্ন ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+