অর্ধনগ্ন-অচৈতন্য অবস্থায় জঙ্গলে উদ্ধার তরুণী, বাড়ি ফেরার পথে নারকীয় যৌন নির্যাতন
বছর একুশের তরুণী দিদির বাড়ি এসেছিল রবিবার। সোমবারই তাঁর ফিরে যাওয়ার কথা ছিল বাড়িতে। কিন্তু রাত কেটে গেলেও ফেরেনি তরুণী। তারপরই শুরু হয়েছিল খোঁজাখুঁজি।
বছর একুশের তরুণী দিদির বাড়ি এসেছিল রবিবার। সোমবারই তাঁর ফিরে যাওয়ার কথা ছিল বাড়িতে। কিন্তু রাত কেটে গেলেও ফেরেনি তরুণী। তারপরই শুরু হয়েছিল খোঁজাখুঁজি। থানাতেও নিখোঁজ ডায়েরি হয়েছিল। শেষমেশ মঙ্গলবার ভোররাতে অচৈতন্য অর্ধনগ্ন অবস্থায় আদিবাসী তরুণীকে উদ্ধার করা হল জঙ্গলের ধার থেকে।

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানা এলাকার লালদিঘিপাড়ে। তরুণীর পরিবারের তরফে গণধর্ষণের অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নেমে দুই যুবককে গ্রেফতার করেছে। তরুণীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। একটু সুস্থ হলেই নির্যাতিতা তরুণীর বয়ান রেকর্ড করবে পুলিশ।
অভিযোগ, গণধর্ষণের পর তরুণীকে রাস্তার ধারে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। বছর একুশের ওই তরুণীর বিয়ে হয়েছিল। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। থাকতেন দাদাদের কাছে। এলাকায় পরিচারিকার কাজ করতেন। রবিবার তিনি দিদির বাড়ি হবিবপুরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই ঘটে গেল এই সাংঘাতিক ঘটনা।
সোমবার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরছেন না দেখে খোঁজাখুঁজি শুরু হয়। তারপর জঙ্গলের ধারে তাঁকে সংজ্ঞাহীন ও অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মেডিকেল টেস্ট করা হয়েছে। ধৃতদের জেরা করছে পুলিশ। এই ঘটনার পিছনে আর কেউ রয়েছে কি না, জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।












Click it and Unblock the Notifications