একমাস ধরে আটকে রেখে গণধর্ষণ আদিবাসী গৃহবধূকে! প্রতিবাদ করে আক্রান্ত স্বামী

বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে পাঁচ যুবক আদিবাসী গৃহবধূর উপর যৌন নিপীড়ন চালাল। এক মাসর ধরে লাগাতার ওই আদিবাসী বধূকে গণধর্ষণের শিকার হতে হয়েছে।

বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে পাঁচ যুবক আদিবাসী গৃহবধূর উপর যৌন নিপীড়ন চালাল। এক মাসর ধরে লাগাতার ওই আদিবাসী বধূকে গণধর্ষণের শিকার হতে হয়েছে। গৃহবধূর স্বামী নেপাল থেকে ফিরে এই ঘটনার প্রতিবাদ করে নিগৃহীত হন। এরপরই এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। এক অভিযুক্ত ফেরার।

আদিবাসী গৃহবধূকে একমাস ধরে আটকে রেখে গণধর্ষণ

চাঞ্চল্যকর এই ঘটনা দার্জিলিংয়ের খড়িবাড়ি ভালুকগাড়ায়। গৃহবধূর একা থাকার সুযোগ নিয়ে পাঁচ যুব গণধর্ষণ করে। একথা জানাজানি হলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় তাঁকে। গৃহবধূর স্বামী কর্মসূত্রে নেপালে থাকেন। তিনি বাড়ির ফেরার পর তাঁকে সব ঘটনা খুলে বলেন গৃহবধূ। তিনি প্রতিবাদ করতেই পাঁচ যুবকের হাতে আক্রান্ত হন। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি।

স্থানীয় বাসিন্দারা এরপর সরব হন এই ঘটনার প্রতিবাদে। তাঁরা থানার দ্বারস্থ হন। বিশ্বনাথ বীরজা, টিপরু বীরজা, ভ্যালেন বীরজা, প্রেম বীরজা ও মাছু বীরজা নামে পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়। পুলিশ এরপর তদন্তে নেমে প্রথম চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

শেষ জন অধরা রয়ে যায়। ফেরার যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। নির্যাতিতা মহিলার গোপন জবানবন্দি নেওয়া হবে। তার আগে মেডিকেল টেস্ট করা হয়েছে মহিলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+