পোশাক-আশাক ছিন্নভিন্ন অর্ধনগ্ন কিশোরীর দেহ জঙ্গলে, আদিবাসী নাবালিকা খুনে চাঞ্চল্য
কালীপুজোর রাতেও উৎসবের আবহেও মনের অন্ধকার দূর হল না। সবাই যখন কালীপুজোর রাতে আনন্দ-উৎসবে ব্যস্ত, তখন ঘুমন্ত আদিবাসী নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর খুন করা হল।
কালীপুজোর রাতেও উৎসবের আবহেও মনের অন্ধকার দূর হল না। সবাই যখন কালীপুজোর রাতে আনন্দ-উৎসবে ব্যস্ত, তখন ঘুমন্ত আদিবাসী নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর খুন করা হল বলে অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বীরভূমের খয়রাশোলের লোকপুরের দেবগঞ্জ গ্রামে। বুধবার সকালে বাড়ির অদূরে উদ্ধার হয় নাবালিকার দেহ।

পোশাক-আশাক ছিন্নভিন্ন, অর্ধনগ্ন অবস্থা। জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে নাবালিকা কিশোরীর দেহ। বুধবার সকালের এই দৃশ্যে গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবাদে সরব হয়েছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। বারবার কেন আদিবাসীরা এ ধরনের অত্যাচারের শিকার হচ্ছেন, কেন এভাবে বলি হতে হচ্ছে, তাঁদের বাড়ির মেয়েদের, তার জবাব চাইছেন আদিবাসীরা।
আদিবাসী সম্প্রদায়ের নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুনের ঘটনায় উৎসবের মরশুমেও ফুঁসছে জনতা। অবিলম্বে অভিযুক্তকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে বলে দাবি তুলেছেন তাঁরা। আদিবাসী সংগঠনগুলিও রাস্তায় নেমেছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে লোকপুর থানার পুলিশ।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নাবালিকার শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। ধর্ষণ করার পর নৃশংসভাবে তাকে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় কারা জড়িত তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে, কারা এই ঘটনায় জড়িত থাকতে পারে।












Click it and Unblock the Notifications