নিউটাউনে দেওয়াল ভেঙে বাড়িতে ঢুকে পড়ল গাড়ি, আহত ৪
নিউটাউনে বাড়ির দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে পড়ল ট্রাভেলার গাড়ি। এই দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
নিউটাউনে বাড়ির দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে পড়ল ট্রাভেলার গাড়ি। এই দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

এদিন শনিবার রাত সাড়ে আটটা নাগাদ নিউটাউনের অ্যাক্সিস মলের কাছে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারায়। রাস্তায় পাশের একটি বাড়িতে গ্রিলের দরজা ভেঙে ভেতরে ঢুকে যায়। সেইসময় রাস্তায় কয়েকজন পথচারী ছিলেন। তাদের মধ্যে চারজন আহত হন। যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার সময় জোর শব্দ শুনে আশপাশের বাড়ির লোক ছুটে আসেন। স্থানীয়রাই আহতদের নিউটাউনের বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এই দুর্ঘটনার পর চম্পট দেয় গাড়ির চালক।
কীভাবে গাড়িটি দুর্ঘটনা ঘটাল তা খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। গাড়ি থেকে মদের বোতলও উদ্ধার করেছে নিউটাউন থানার পুলিশ। পলাতক চালকের খোঁজে তল্লাশি চলছে।












Click it and Unblock the Notifications