প্রসাদ খেয়ে মন্দিরেই ঘুমিয়ে পড়ল চোর, ধোলাই দিয়ে পুলিশের হাতে দিল জনতা
চুরি করতে গিয়ে মন্দিরের প্রসাদ খাওয়াটাই কাল হল চোরের। খাওয়ার পর একটু জিরিয়ে নিতে ঘুম। আর তাতেই জনতার হাতে ধরা পড়ে গেল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বৃন্দাবনপুরের প্রদীপ জানা।
চুরি করতে গিয়ে মন্দিরের প্রসাদ খাওয়াটাই কাল হল চোরের। খাওয়ার পর একটু জিরিয়ে নিতে গিয়ে সে ঘুমিয়ে পড়েছিল। আর তাতেই জনতার হাতে ধরা পড়ে গেল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বৃন্দাবনপুরের প্রদীপ জানা। তাকে ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। রাজনৈতিক কারণে বিখ্যাত হওয়া এই জায়গায় চোরের উপদ্রব রয়েছে। বৃহস্পতিবার রাতে সেখানকার শীতলা মন্দিরে চোর আসে। তবে সে এতটাই অবসন্ন ছিল যে প্রসাদ খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু মন্দিরে আগন্তুকে খবর ছড়িয়ে পড়ে ভোরের মধ্যেই। সেখানে পৌঁছে যান স্থানীয় বাসিন্দারা। হাতে থাকা পুঁটলি দেখে সন্দেহ হয়। চেঁচামেচিতে ঘুম ভাঙে চোরের।
কিন্তু অনেক লোকের মধ্যে দিয়ে পালানো তো চাট্টিখানি ব্যাপার নয়। পালাতে গিয়ে কোমরের অস্ত্রই বের করে ভয় দেখায় সে। ভয় দেখিয়ে পালানোর চেষ্টা করেও অবশ্য ব্যর্থ হয়। মন্দিরের সামনেই চোরকে ধোলাই দেন স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম প্রদীপ জানা। স্থানীয় বৃন্দাবনপুরের বাসিন্দা সে।
চোরে কাছ থেকে অবশ্য মন্দিরের সামগ্রিই উদ্ধার করা হয়েছে। সে স্বীকার করেছে কাছেই অপর একটি মন্দিরে চুরি করেছে সে।












Click it and Unblock the Notifications