স্কুল গেটের সামনে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ স্কুলপড়ুয়া-সহ ৬, জখম ৭

স্কুল গেটের সামনে ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গাড়ির ধাক্কায় চারজন স্কুল পড়ুয়া-সহ ছ’জনের মৃত্যু হয়। সোমবার স্কুল ছুটির পর দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের রসপুঞ্জে জ্ঞানদাময়ী স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ ২৪ পরগনা, ১৬ জানুয়ারি : স্কুল গেটের সামনে ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গাড়ির ধাক্কায় চারজন স্কুল পড়ুয়া-সহ ছ'জনের মৃত্যু হয়। সোমবার স্কুল ছুটির পর দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের রসপুঞ্জে জ্ঞানদাময়ী স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। উত্তেজিত জনতা গাড়িটিতে ভাঙচুর চালায়। ঠাকুরপুকুর রোড অবরুদ্ধ হয়ে যায় ঘটনার পর থেকে।

ছুটির পর স্কুলের গেট দিয়ে তখন হই হই করে বের হচ্ছিল পড়ুয়ারা। অভিভাবকরাও জড়ে হয়েছিল গেটের সামনে। তখন বেপরোয়াভাবে একটি টাটা সুমো গাড়ি নিয়ে ড্রাইভার ঢুকে পড়ে। এলোপাথাড়ি ধাক্কা দিতে থাকে স্কুল ছাত্রছাত্রী ও সাধারণ পথচারীদের। এই ভয়াবহ ঘটনায় চার স্কুল ছাত্রছাত্রী ও এক অভিভাবকের মৃত্যু হয় ঘটনাস্থলেই। এক পথচারীরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত সাতজন পড়ুয়াকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

স্কুল গেটের সামনে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ স্কুলপড়ুয়া-সহ ৬, জখম ৭

মর্মান্তিক এই দুর্ঘটনা পরই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালায়। জনতা এতটাই ক্ষিপ্ত হয়ে যায় যে, পুলিশের হাত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। পুলিশ লাঠিচার্য করতে বাধ্য হয়। পুলিশের লাঠিচার্যের ফলে বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছে। । চালক মদ্যাপ ছিলেন বলেই এই ঘটনা বলেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+