পিস্তল দেখতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, চাঞ্চল্য হুগলিতে

এবার গুলি চলার ঘটনা ঘটল হুগলির কারবালা অঞ্চলে। এলাকাতে গুলিবিদ্ধ হয়েছে এক কিশোর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত কিশোরের নাম বিশ্বজিৎ।

কলকাতা,১৫ জানুয়ারি: ফের দিনে দুপুরে গুলি চলার ঘটনা। গুলি চলল হুগলির কারবালা অঞ্চলে। এলাকাতে গুলিবিদ্ধ হয়েছে এক কিশোর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত কিশোরের নাম বিশ্বজিৎ।

জানা গেছে গুলিবিদ্ধ ওই কিশোরকে প্রথমে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে তাকে কলকাতায় মেডিক্যাল কলেজে চিকিৎসারর জন্য নিয়ে যাওয়া হয়েছে।

পিস্তল দেখতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, চাঞ্চল্য হুগলিতে

গোটা ঘটনার জন্য আটক করা হয় প্রসেনজিৎ নন্দী নামের এক যুবককে। জানা গেছে হুগলির কারবালা অঞ্চলের এই ঘটনার সময়ে প্রসেনজিৎ উপস্থিত ছিলেন ঘটনাস্থালে।

সূত্রের খবর, ঘটনায় পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, নতুন কেনা পিস্তল বন্ধুদের দেখাচ্ছিলেন প্রসেনজিৎ । ওই জায়গাতে উপস্থিত ছিল বিশ্বজিৎও। আর তখনই সেখানে থেকে গুলি ছিটকে লাগে কিশোর বিশ্বজিতের পায়ে। গুলিবিদ্ধ হয় সে।

স্বভাবতই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় যুবক ও তরুণদের মধ্যে ক্রমবর্ধনমান অপরাধ প্রবণতা রীতিমত চিন্তার ভাঁজ ফেলেছে স্থানীয়দের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+