যাত্রা দেখতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, গ্রেফতার অভিযুক্ত যুবক
যাত্রা দেখতে গিয়ে ধর্ষণের শিকার হল এক কিশোরী। এক যুবক ওই কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।
হাওড়া, ২৮ ফেব্রুয়ারি : যাত্রা দেখতে গিয়ে ধর্ষণের শিকার হল এক কিশোরী। এক যুবক ওই কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। সোমবার রাতে হাওড়ার বাগনানের কাঁটাপুকুর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। রাতে কোনরকমে বাড়ি ফিরে আসে ওই কিশোরী। এই ঘটনা কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শেখ জারেককে।
বাড়ির সামনেই যাত্রা হচ্ছিল। সেখানে যাত্রা দেখতে গিয়েছিল ওই কিশোরী। আচমকাই তাকে কয়েকজন মুখ চেপে ধরে তুলে নিয়ে যায়। তারপর নির্জন মাঠের মাঝে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ওই কিশোরীর আর্ত চিৎকার কারও কানে পৌঁছয়নি। যাত্রা দেখতে এসে জীবনের সবথেকে ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হয় তাকে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে বাগনান গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাতেই বাগনান থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত যুবক জারেককে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। তাকে জেরা করে পুলিশ জানতে চায় এই ঘটনায় আর কারা জড়িত। কারা ওই কিশোরীকে তুলে নিয়ে যেতে সাহায্য করেছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications