গল্প করার মাশুল, প্রেমিককে বেঁধে চোখের সামনে কিশোরীকে গণধর্ষণ আলিপুরদুয়ারে

প্রেমিকের সঙ্গে ক্ষেতের ধারে বসে গল্প করার মশুল দিতে হল কিশোরীকে। দুই যুবক প্রেমিকের কাছ থেকে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।

প্রেমিকের সঙ্গে ক্ষেতের ধারে বসে গল্প করার মশুল দিতে হল কিশোরীকে। দুই যুবক প্রেমিকের কাছ থেকে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। সোমবার রাতে আলিপুরদুয়ারের ভোলারডাবরি গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের করে ওই কিশোরী।

গল্প করার মাশুল, প্রেমিককে বেঁধে চোখের সামনে কিশোরীকে গণধর্ষণ আলিপুরদুয়ারে

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনর সদস্যরা কিশোরীর পাশে দাঁড়িয়েছে। তাঁরাই কিশোরীকে থানায় এনে অভিযোগ দায়ের করায়। অভিযোগ, প্রেমিককে মারধর করে আটকে রেখে, তার সামনেই লাগাতার দু-ঘণ্টা ধরে কিশোরীর উপর নারকীয় অত্যাচার চালায় অভিযুক্ত দুই যুবক।

নির্যাতিতা কিশোরীর বাড়ি ভোলারডাবরি গ্রামে। দশম শ্রেণির ছাত্রী ওই কিশোরীর এলাকারই এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সন্ধ্যায় বাড়ির কাছেই ক্ষেতের ধারে বসে প্রেমিকের সঙ্গে গল্প করছিল সে। তখনই দুই যুবক তাদের উপর চড়াও হয়। প্রেমিককে বেঁধে কিশোরীকে ধর্ষণ করে তারা।

প্রেমিক-প্রেমিকাকে পাকড়াও করে তারা প্রথমে ১০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় চলে নির্যাতন। কিশোরীকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করে। এরপর তাদের উপর চড়াও হয়ে মারধরও করে। প্রায় রাত সাড়ে ন'টা নাগাদ কিশোরী বাড়ি ফিরে আসে। থানায় অভিযোগ দায়ের করার পর তদন্তকারীরা ঘটনাস্থলে যায়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+