রাতভর নিখোঁজ কিশোরের দেহ উদ্ধার তিলজলার বন্ধ পার্কে

মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। এটি আত্মহত্যার ঘটনা না কি খুন তাও স্পষ্ট নয়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত শুরু করা হয়েছে।

রাতভর নিখোঁজ থাকার পর তিলজলার বন্ধ পার্ক থেকে উদ্ধার করা হল কিশোরের মৃতদেহ। বুধবার রাতে তার দেহ উদ্ধার করা হয় ওই পার্ক থেকে। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের নাম মহম্মদ ইমতিয়াজ (১৫)। তার বাড়ি তপসিয়ার রায়চরণ ঘোষ রোডে। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই স্পষ্ট হবে মৃত্যুর কারণ।

বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়েছিল ইমতিয়াজ। কিন্তু রাত হয়ে গেলেও সে বাড়ি ফিরে আসেনি। তারপরই এলাকার খোঁজাখুঁজি শুরু হয়। পরিবারের সদস্যরাই তিলজলার বন্ধ পার্কে দেখতে পান ইমতিয়াজকে নিথর অবস্থায় পড়ে থাকতে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে।

রাতভর নিখোঁজ কিশোরের দেহ উদ্ধার তিলজলার বন্ধ পার্কে

প্রাথমিক তদন্ত পুলিশ জানিয়েছে, মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। এটি আত্মহত্যার ঘটনা না কি খুন তাও স্পষ্ট নয়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই জানা যাবে মৃত্যুর কারণ।
এদিকে প্রশ্ন উঠেছে, অধিকাংশ সময়েই বন্ধ অবস্থায় থাকত পার্কটি। ওই পার্কে সন্ধ্যের পরই অআমাজিক নানা ক্রিয়াকলাপের আখড়া হয়ে উঠেছিল। প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এখন সেই বন্ধ পার্কেই ঘটে গেল খুনের ঘটনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+