রাজ্যে গুলিবিদ্ধ ছাত্র, বিজেপির বনধের আবহে চলল অশান্তি

ফের উত্তর দিনাজপুরে গুলিবিদ্ধ আরও এক ছাত্র। বিজেপির ডাকা বাংলা বনধের আবহেই চলল অশান্তি। গুলিবিদ্ধ ছাত্র আপাতত আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন

ফের উত্তর দিনাজপুরে গুলিবিদ্ধ আরও এক ছাত্র। বিজেপির ডাকা বাংলা বনধের আবহেই চলল অশান্তি। গুলিবিদ্ধ ছাত্র আপাতত আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

রাজ্যে গুলিবিদ্ধ ছাত্র, বিজেপির বনধের আবহে চলল অশান্তি

মঙ্গলবার রাতে, দোকান থেকে বাড়ি ফিরছিলেন ইসলামপুর কলেজের ছাত্র আজিজুর রহমান। চোপড়ার হছ গ্রামের বাসিন্দা আজিজিরকে হাঠাৎই মাঝ রাস্তায় আক্রমণ করা হয় বলে অভিযোগ। কয়েকজন দুষ্কৃতী বাইকে চড়ে তাঁর পথ আটকায় প্রথমে। তারপর তাঁকে খুব কাছ থেকে গুলি করে বলে অভিযোগ। আজিজুরের ডান হাতে গুলি লেগেছে বলে খবর।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন বেরিয়ে আসেন। ততক্ষণে চম্পট দেয় দুষ্কৃতীরা। মুহূর্তে অবস্থার অবনতি হয় আজিজুরের। তখনই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তহে কার কারণে আজিজুরকে গুলি করা হল , তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। উল্লেখ্য, কিছুদজিন আগেই, উত্তর দিনাজপুরের চোপড়ার ইসলামপুর দাঁড়িভিট হাইস্কুলে শিক্ষোক নিয়োগ নিয়ে অশান্তির জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই ছাত্রের। তারপর ফের একবার উত্তরদিনাজপুরে এই নতুন করে অশান্তির ঘটনা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+