মঙ্গলেও বইত পৃথিবীর মতো জলধারা, ছিল আস্ত একটা সমুদ্র! নতুন গবেষণায় বিস্ময়
লাল গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল কি না, সেই রহস্যের উদ্ঘাটন হয়নি এখনও। বারবার জ্যোতির্বিজ্ঞানীদের খুঁজে বের করার চেষ্টা করছেন মঙ্গলেও পৃথিবীর মতো জলের ধারা বইত কি না।
লাল গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল কি না, সেই রহস্যের উদ্ঘাটন হয়নি এখনও। বারবার জ্যোতির্বিজ্ঞানীদের খুঁজে বের করার চেষ্টা করছেন মঙ্গলেও পৃথিবীর মতো জলের ধারা বইত কি না। এবার তাঁদের নয়া আবিষ্কারে সেই কৌতুহল দূর হতে চলেছে। মঙ্গলে শুধু জল নয়, আস্ত একটা সমুদ্র ছিল, এমনটাই মত জ্যোতির্বিজ্ঞানীদের।

মঙ্গলে দেড়শো কোটি বছর ধরে বিশাল সমুদ্র বয়ে চলেছে
জোতির্বিজ্ঞানীরা মনে করেন, মঙ্গলে দেড়শো কোটি বছর ধরে বিশাল সমুদ্র বয়ে চলেছে। কিন্তু সেই জলের সন্ধানও নিশ্চিত করতে পারেনি যে মঙ্গলে প্রাণ ছিল। বিজ্ঞানীরা এখনও খুঁজে চলেছে মঙ্গলে প্রাণের অস্তিত্ব। মঙ্গলের রহস্য উদ্ঘাটনে জ্যোতির্বিজ্ঞানীরা বহুবার পাড়ি দিয়েছেন মহাশূন্যে। মহাকাশ বিজ্ঞান নিয়ে নিরন্তর চর্চা চলছে, কিন্তু সিদ্ধান্তে পৌঁছনো যায়নি আজও।

মঙ্গলে ২০ শতাংশ জ, স্থলভাগ বাকি ৮০ শতাংশে
সম্প্রতি একটি গবেষণায় দাবি করা হয়েছে মঙ্গলে আস্ত একটা সমুদ্র ছিল। প্রায় দেড়শো কোটি বছর আগে মঙ্গলে সমুদ্রের স্রোত বয়ে যেত। বয়ে যেন নদীর জলধারা। পৃথিবীর মতোই মঙ্গলের বুকে ছিল জলাশয়, খাল-বিল, নদী-নালা। গবেষণায় জানা গিয়েছে, মঙ্গলে ২০ শতাংশে ছিল জলভাগ। আর স্থলভাগ বাকি ৮০ শতাংশে।

মঙ্গল গ্রহের প্রাকৃতিক আবহাওয়ার কারণই দায়ী
গবেষকরা মনে করছেন, মঙ্গল গ্রহের প্রাকৃতিক আবহাওয়ার কারণেই অস্তিত্বহীন হয়ে পড়েছ সেই জলরাশি। সমুদ্রও নেই আর নদীও নেই। জলের অস্তিত্বই আজ বিপন্ন। গবেষকদের ব্যাখ্যা মঙ্গলের গ্রহের বায়ুমণ্ডল ধীরে ধীরে পাতলা হতে শুরু করে। তার ফলেই উভে যেতে শুরু করে জল। এভাবেই শুকিয়ে যায় গোটা সমুদ্র।

মঙ্গলের মেরুপ্রান্তে বরফের আকারে জল!
তবে কি মঙ্গলে জলের কোনও অস্তিত্ব নেই। একেবারে নিরাশ করেননি গবেষকরা। তাঁরা আশার আলো একেবারে না নিভিয়ে বলেন, মঙ্গলে প্রাচীন সমুদ্রের তিন ভাগের দুই ভাগ জল উভে গিয়েছে সম্পূর্ণ। কিন্তু একভাগ জল এখনও থাকলেও থাকতে পারে। কিন্তু তা তরল আকারে নেই। যদি সেই জল থাকে, তবে তা থাকতে পারে মঙ্গলের মেরুপ্রান্তে বরফের আকারে।

কবে সেই জল মিলিয়ে গেল তার হদিশ
কালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানীরা গবেষণায় দাবি করেছেন, আজ থেকে ২০০ কোটি বছর আগে মঙ্গল গ্রহ থেকে শেষ জলবিন্দু মিলিয়ে গিয়েছিল। সেই থেকেই লালগ্রহ শুষ্ক ও জলহীন হয়ে পড়ে। মঙ্গলে যে একসময় জল ছিল তা আগেই জেনেছিলেন বিজ্ঞানীরা। তবে কবে সেই জল মিলিয়ে গেল তার হদিশ এতদিন পায়নি বিজ্ঞানীরা।

ওই জলে কোনও প্রাণের অস্তিত্ব ছিল কি
মঙ্গলের জল শুকোতে শুকোতে কবে তা মিলিয়ে গিয়েছিল, তারই ধারণা দিয়েছে এই গবেষণা। এই গবেষণা প্রচলিত ধারণা ভেঙে দিয়েছে বলেই মনে করছেন গবেষকরা। কেননা এতদিন মনে করা হত, মঙ্গলে জল নেই। প্রাণের অস্তিত্বও নেই। কিন্তু নয়া গবেষণা বলছে, জল ছিল। কিন্তু তা উভে গিয়েছে বর্তমানে। এখন গবেষকদের লক্ষ্য ওই জলে কোনও প্রাণের অস্তিত্ব ছিল কি না খুঁজে বের করা।












Click it and Unblock the Notifications