বিজেপির বুথ সভাপতির বোনকে ধর্ষণ করে খুনে অভিযুক্ত তৃণমূল! রণক্ষেত্র চোপড়া

বিজেপির বুথ সভাপতির বোনকে ধর্ষণ করে খুনে অভিযুক্ত তৃণমূল! রণক্ষেত্র চোপড়া

বিজেপির অবরোধ বিক্ষোভে উত্তাল উত্তর দিনাজপুরের চোপড়া। রবিবার ভোররাতে বিজেপির বুথ সভাপতির বোনকে বাড়ি থেকে অপহরণ করে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকে। যা নিয়ে এদিন সকাল থেকে চোপড়ার কালাগড়ে ৩১ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিজেপি।

ভোররাতে অপহরণের অভিযোগ

ভোররাতে অপহরণের অভিযোগ

পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোররাতে বিজেপির বুথ সভাপতির বোন বাড়ির পাশে শৌচালয়ে যাওয়ার জন্য বের হয়। সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণ করে বলে অভিযোগ।

ধর্ষণের পর বিষ খাইয়ে খুনের চেষ্টা

ধর্ষণের পর বিষ খাইয়ে খুনের চেষ্টা

অভিযোগ, সোনারপুর গ্রাম পঞ্চায়েতের চোপড়াগজের কাছে একটি ফাঁকা জায়গায় নিয়ে দিয়ে কিশোরীকে ধর্ষণ করা হয়। এরপর তাঁকে বিষ খাইয়ে খুনে চেষ্টা করা হয় বলে অভিযোাগ। সেখানেই কিশোরীকে ফেলে রেখে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

খোঁজ শুরু হতেই অচৈতন্য অবস্থায় উদ্ধার

খোঁজ শুরু হতেই অচৈতন্য অবস্থায় উদ্ধার

চারদিকে খোঁজ শুরু হতেই অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ওই কিশোরীকে। প্রথমে তাঁকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, পরবর্তী সময়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মানিব্যাগ, আধার কার্ড, মোবাইল ফোন এবং একটা সাইকেল উদ্ধার করেছে।

বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে

বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে

উত্তর দিনাজপুর জেলা বিজেপির তরফ থেকে এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ৩১ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+