শিশুপাচার চক্র চালানোর অভিযোগে গ্রেফতার 'প্রধান শিক্ষিকা'
শিশুপাচার চক্র চালানোর অভিযোগে গ্রেফতার এক সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। ধৃত মহিলার নাম চন্দনা চক্রবর্তী। চন্দনা ছাড়াও ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে ৪ জনকে।
জানা গিয়েছে, ধৃত চন্দনা চক্রবর্তী জলপাইগুড়ির একটি হোমের প্রধান। অভিযোগ সেখান থেকে চালানো হত শিশুপাচারের চক্র। প্রায় ১৭ টিশিশুকে সেখানে থেকে পাচারের ষড়যন্ত্র করা হয়েছিল। খবর পেয়ে হোমে হানা দেয় সিআইডি। সিল করে দেওয়া হয় হোমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। জানা গিয়েছে ঘটনার সঙ্গে যোগ রয়েছে বিজেপি নেত্রী জুহি চৌধুরির। জুহি চৌধুরির বাবা রবীন্দ্রনাথ চৌধুরি এলাকার নামি বিজেপি নেতা বলে সূত্রের খবর। এদিকে,শিশু পাচার করতে শিশু 'বুকিং' এর জন্য ১ লাখ ৭০ হাজার টাকা নিতেন চন্দনা বলে জানা গিয়েছে। শিশুপাচার হত আমেরিকা, ফ্রান্স, সিঙ্গাপুরে।

পুলিশ সূত্রের খবর কুমারী মায়েদের অসহায়তার সুযোগকে অস্ত্র করেছিল জলপাইগুড়ির ওই হোম। এলাকার অন্তঃসত্ত্বা মহিলাদের সেখানে রাখা হত। তারপর সন্তানের জন্মের পর লাখ লাখ টাকায় তা পাচার করা হত। শিশু পাচারের ক্ষেত্রে দাম প্রায় নিলামের পর্যায়ে গিয়ে ধার্য হত।
ঘটনাস্থল থেকে প্রচুর নথি উদ্ধার করেছে পুলিশ। তবে গোটা ঘটনা নিয়ে অনকেদিন দরেই খবর ছিল সিআইডির কাছে। উপযুক্ত সময়ের অপেক্ষা করে, তারপর তারা গ্রেফতার করে অভিযুক্ত প্রধানা শিক্ষিকা চন্দনা চক্রবর্তীকে।












Click it and Unblock the Notifications