রক্ত পরীক্ষার নামে অন্তঃসত্ত্বা মহিলার শ্লীলতাহানি, অগ্নিগর্ভ হাসপাতাল
রক্ত পরীক্ষা করতে আসা এক অন্তঃসত্ত্বা মহিলা শ্লীলতাহানির শিকার হলেন হাসপাতালে। হাসাপাতালেরই এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে এই শ্লীলতাহানির অভিযোগ ওঠে।
কোচবিহার, ১০ এপ্রিল : রক্ত পরীক্ষা করতে আসা এক অন্তঃসত্ত্বা মহিলা শ্লীলতাহানির শিকার হলেন। এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে রেগিণীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এই অভিযোগকে কেন্দ্র করে এরপর অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। সোমবার ঘটনাটি ঘটে কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বাস্থ্যকর্মীকে আটক করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিন সকালে কোচবিহারের পেটলার বাসিন্দা এক রোগিণী হাসপাতালের আউটডোরে স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে আসেন। রোগীর দেখার পর চিকিৎসক রক্ত পরীক্ষা করতে বলেন। সেইমতো হাসপাতালের আউটডোরের পাশেই আইসিটিসি ক্লিনিকে গিয়ে ওই রোগিণী রক্ত পরীক্ষা করান। তখনই ঘটে বিপত্তি। রক্তপরীক্ষার নামে ক্লিনিকের এক স্বাস্থ্যকর্মী তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোহ।
বাইকে বেরিয়ে ওই রোগিণী ঘটনা বৃত্তান্ত জানান তাঁর আত্মীয়-পরিজনদের। অভিযুক্ত স্বাস্থ্যকর্মী গোকাউল দেবনাথের উপর চড়াও হন রোগিণীর পরিজনেরা। শুরু হয় বিক্ষোভ। অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে বলে দাবি ওঠে। দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে এসে আটক করে নিয়ে যায় গোকুল দেবনাথ নামে ওই স্বাস্থ্যকর্মীকে। পুলিস তদন্ত শুরু করেছে। হাসপাতালের পক্ষ থেকেও বিভাগীয় তদন্ত করা হচ্ছে।












Click it and Unblock the Notifications