অন্তঃসত্ত্বা প্রেমিকাকে ট্রেন থেকে ঠেলে ফেলে দিল প্রেমিক, ডান হাত কাটা গেল তরুণীর

অন্তঃসত্ত্বাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। অন্তঃসত্ত্বা মহিলাকে অচৈতন্য অবস্থায় বুধবার সকালে রেল লাইনের পাশ থেকে উদ্ধার করা হয়।

মালদহ, ২৮ ডিসেম্বর : অন্তঃসত্ত্বাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। অন্তঃসত্ত্বা মহিলাকে অচৈতন্য অবস্থায় বুধবার সকালে রেল লাইনের পাশ থেকে উদ্ধার করা হয়। তাঁর ডান হাতটি কাটা পড়েছে ট্রেনে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদেহর শিবরামপুরে। অভিযোগ, বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অসীম দাস নামে এক যুবক। তারপর তাঁকে ট্রেন থেকে ঠেলে ফেলা হয় গত রাতে।

মালদহের রতুয়া থানায় কিছুদিন আগেই ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন অন্তঃসত্ত্বা ওই মহিলা। তাঁর অভিযোগ ছিল, প্রতিবেশী অসীম দাস তাঁকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিনের পর দিন সহবাস করেছে। তারই জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। কিন্তু তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই আর যোগাযোগ রাখছে না অসীম। তাঁকে বিয়েও করছেন না।

অন্তঃসত্ত্বা প্রেমিকাকে ট্রেন থেকে ঠেলে ফেলে দিল প্রেমিক, ডান হাত কাটা গেল তরুণীর

থানায় অভিযোগ জানানোর পরই ভয় পেয়ে অসীম ওই মহিলাকে জানায় অভিযোগ তুলে নিতে। সে বিয়ে করতে রাজি। সেইমতোই তাঁকে বাড়ি থেকে ডেকে আনে অসীম। কিন্তু তাঁর মনে যে এই অভিসন্ধি ছিল বুঝতে পারেননি তরুণী। গতরাতে মালদহের শিবরামপুরে ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়া হয় তাঁকে। তারপর আর কিছুই মনে নেই ওই মহিলার।

স্থানীয়রা সকালে ওই মহিলাকে রেল লাইনের ধারে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর দেওয়া হয় রেল কর্তৃপক্ষকে। ওই মহিলার ডান হাত কাটা পড়েছে। প্রেমিকের বিরুদ্ধে রতুয়া থানায় খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত নেমেছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত অসীম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+