ফিরল পোস্তা কাণ্ডের স্মৃতি! উত্তরবঙ্গে ভেঙে পড়ল নির্মীয়মান সেতু

পোস্তা কাণ্ডের স্মৃতি উসকে দিল শিলিগুড়ির ফাঁসিদেওয়ার। শনিবার সকালে সেখানে নির্মীয়মান সেতু ভেঙে পড়ে। তবে দুর্ঘটনার সময় সেখানে কেউ না থাকায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।

পোস্তা কাণ্ডের স্মৃতি উসকে দিল শিলিগুড়ির ফাঁসিদেওয়ার। শনিবার সকালে সেখানে নির্মীয়মান সেতু ভেঙে পড়ে। তবে দুর্ঘটনার সময় সেখানে কেউ না থাকায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। সেতু নির্মাণে নিম্নমানের সরঞ্জাম ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ফিরল পোস্তা কাণ্ডের স্মৃতি! উত্তরবঙ্গে ভেঙে পড়ল নির্মীয়মান সেতু

পোস্তার পর শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়ার গোয়ালতুলি। সেখানে রেললাইনের ওপরে সেতু তৈরির কাজ চলছিল। নেপাল, ভূটান, বাংলাদেশ, অসমের সঙ্গে পড়ক যোগাযোগের উন্নতিতে ৩১ ডি জাতীয় সড়কে সেতু তৈরির কাজ চলছে। শনিবার সকালের দিকে সেই সেতুর গার্ডার ভেঙে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি সকালের দিকে হওয়ায় এলাকায় লোক চলাচল কম ছিল। ফলে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

তবে সেতু নির্মাণে নিম্নমানের সরঞ্জাম দেওয়ার অভিযোগে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করেন।

২০১৬-র বিধানসভা নির্বাচনের মুখে কলকাতায় বড়বাজারে ভেঙে পড়েছিল ফ্ল্যাইওভার। বহু মানুষের মৃত্যু হয়েছিল সেই দুর্ঘটনায়। আহতও হয়েছিলেন অনেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+