রাইটার্স বিল্ডিংয়ের মধ্যেই চলল গুলি, পুলিশকর্মীর মৃত্যুতে প্রবল উত্তেজনা
রাইটার্স বিল্ডিংয়ের মধ্যেই চলল গুলি, পুলিশকর্মীর মৃত্যুতে প্রবল উত্তেজনা
রাইটার্স বিল্ডিংয়ের মধ্যেই চলল গুলি। সেই গুলিতে নিহত হলেন একজন পুলিশকর্মী। তাঁর সার্ভিস রিভলভার থেকে গুলি চলে বলে অভিযোগ। তবে আত্মহত্যা নাকি অসাবধানতা, তা নিয়েই ধন্দে পুলিশ। কলকাতা পুলিশের তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখছে, তাঁর রিভলভার থেকে গুলি চলেছিল নাকি অন্য কোনও ফাউল প্লে ছিল।

পুলিশ জানিয়েছে, শুক্রবার বেলা সাড়ে তিনটে নাগাদ রাইটার্স ব্লিডিংয়ের প্রেস কর্ণারের সামনে এই ঘটনা ঘটে। ছ'নম্বর গেটের সানে চেয়ারে বসেছিলেন ওই পুলিশ কনস্টেবল। এই গেট দিয়েই ভিআইপি মুভমেন্ট হয়। তাই সবসময় চেকিং চলে এখানে।
এই ঘটনার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ খতিয়ে দেখছে এই ঘটনার পিছনে কারণ কী! নিজের সার্ভিস রিভলভার থেকে এই গুলি নাকি এই গুলির পিছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে। আর নিজের সার্ভিস রিভলভার থেকে তিনি আত্মহত্যার জন্যই গুলি চালান, নাকি অসাবধানবশতঃ গুলি বেরিয়ে গিয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications