করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল পুলিশ কর্মীর, হাওড়া পুলিশমহলে শোকের ছায়া

হাওড়ায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল পুলিশ কর্মীর। রাজ্যের একের পর এক পুলিশকর্মীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলে।

হাওড়ায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল পুলিশ কর্মীর। রাজ্যের একের পর এক পুলিশকর্মীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পুলিশ কর্মীর নাম গৌতম পট্টনায়ক(৪৭)। তিনি হাওড়া সিটি পুলিশের অধীন চ্যাটার্জিহাট থানার সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত ছিলেন। এদিন সকালে কলকাতার সি এম আর আই হাসপাতালে মৃত্যু হয় গৌতম বাবুর।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল পুলিশ কর্মীর

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত পাঁচদিন আগে শরীরে জ্বর নিয়ে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানে কোভিড ১৯ টেস্ট নেগেটিভ আসে। এরপর তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন।

তবে অসুস্থতা না কাটায় বাড়ির লোকজন আরেকটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানেও থাকতে চাননি গৌতম বাবু। আরও অসুস্থ হয়ে পড়লে তাকে কলকাতার সি এম আর এই তে ভর্তি করা হয় তিনদিন আগে। এখানে করোনা পজিটিভ ধরা পড়ে। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। এই মৃত্যুর খবরে পুলিশ মহলে শোকের ছায়া নেমে আসে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+