বৃদ্ধার রহস্য-মৃত্যু বেহালায়, সম্পতির লোভেই কি মেয়ে-জামাইয়ের হাতে খুন

দীর্ঘদিন ধরেই মেয়ে ও জামাই শিপ্রাদেবীকে মারধর করত। তাঁর সম্পত্তি হাতানোর চেষ্টায় ছিল তারা। সম্পত্তি হাতাতে ব্যর্থ হয়েই চালানো হত অত্যাচার।

বৃদ্ধার রহস্য মৃত্যুর ঘটনায় ক্রমশই ঘণীভূত হচ্ছে রহস্য। অভিযোগ, সম্পতির লোভে বৃদ্ধা মাকে খুন করেছে মেয়ে-জামাই। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে মৃত্যুর কারণ। প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে বৃদ্ধার মেয়ে-জামাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

শনিবার বেহালার ৪৮ নম্বর ফকিরপাড়া রোড থেকে উদ্ধার করা হয় শিপ্রা ভট্টাচার্য (৬৭) নামে এক বৃদ্ধার মৃতদেহ। বাড়ির একতলা থেকে উদ্ধার করা হয় তাঁর দেহ। মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। নাক ও মুখ থেকে রক্তক্ষরণ হয়েছে। পর্ণশ্রী থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

বৃদ্ধার রহস্য-মৃত্যু বেহালায়, সম্পতির লোভেই কি মেয়ে-জামাইয়ের হাতে খুন

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মেয়ে ও জামাই শিপ্রাদেবীকে মারধর করত। তাঁর সম্পত্তি হাতানোর চেষ্টায় ছিল তারা। সম্পত্তি হাতাতে ব্যর্থ হয়েই চালানো হত অত্যাচার। প্রতিবেশীরা পুলিশকে আরও জানিয়েছেন, মেয়ে কাবেরী ভট্টাচার্য ও জামাই অনুপম ভট্টাচার্য মায়ের বাড়িতেই থাকত।

অভিযোগ তারা, এর আগে শিপ্রাদেবীর স্বামীর উপরও অত্যাচার চালাত। তখন শিপ্রাদেবী আত্মীয়দের কাছে বারবার আবেদন করেছিলেন মেয়ে-জামাইয়ের হাত থেকে তাঁদের রক্ষা করতে। এদিন সেই মেয়ে-জামাই জানায়, তাদের মা মারা গিয়েছেন। কীভাবে এই ঘটনা ঘটল তারা জানে না।

স্থানীয়রা এসে দেখেন বৃদ্ধা মা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তাঁদের অভিযোগ, এর জন্য দায়ী মেয়ে-জামাই। বেহালার বুকে বিশাল বাড়ি। সেই লোভ তারা ছাড়তে পারেননি। প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে মেয়ে ও জামাইকে পর্ণশ্রী থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+