করোনা সন্দেহে বৃদ্ধের মৃত্যু দুর্গাপুরে! হাসপাতালের রিপোর্ট আসার পরই উত্তেজনা চরমে
করোনা সন্দেহে বৃদ্ধের মৃত্যু দুর্গাপুরে! হাসপাতালের রিপোর্ট আসার পরই উত্তেজনা চরমে
দুর্গাপুরে সনকা হাসপাতালে করোনা সন্দেহে এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা চরমে উঠেছে। সত্তরোর্ধ এক ব্যক্তির মৃত্যুর কারণ নিয়ে হাসপাতালে কুলুপ আঁটে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে হাসপাতাল কর্তৃপক্ষ রিপোর্টে উল্লেখ করে করোনা সংক্রমণের জন্যই ওই ব্যক্তির মৃত্যু। তার জেরে শেষকৃত্য নিয়েও সমস্যা দেখা দেয়।

জ্বর নিয়ে ওই ব্যক্তি ভর্তি হয়েছিল বর্ধমান দুর্গাপুরের মিশন হাসপাতালে। তারপর তাঁকে স্থানান্তরিত করা হয় সনকা হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ ওই ব্যক্তির মৃত্যুর কারণ হিসেবে করোনা সংক্রমণের কথা উল্লেখ করে। আসানসোলের বাসিন্দার হার্টের সমস্যা রয়েছে, সেইভাবেই চিকিৎসা শুরু হয়েছিল। কিন্তু সেই চিকিৎসায় সাড়া দেননি বৃদ্ধ।
বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু পর থেকেই সমস্যা তীব্রতর রূপ নিয়েছে। তাঁর শেষকৃত্য করতে গিয়ে সমস্যায় পড়ে মৃতের পরিবারে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে শেষকৃত্যের দায়িত্ব তুলে দেওয়া পুলিশের উপর। মৃতের পরিবারের সম্মতি নিয়েই পুলিশ প্রশাসন তাঁর শেষকৃত্য সম্পন্ন করবে।












Click it and Unblock the Notifications