বালির ফ্ল্যাটে পাঁচ বছরের মেয়ের সামনে মাকে খুনের ঘটনায় গ্রেফতার কুখ্যাত ডাকাত
হাওড়ার বালিতে গৃহবধূ রাখি সিং হত্যাকাণ্ডে গ্রেফতার করা হল দীপক সাউ নামে এক দুষ্কৃতীকে। দেশ থেকে আসার গল্প ফেঁদে ডাকাতির উদ্দেশ্যে দিনদুপুরে ফ্ল্যাটে ঢুকেছিল সে।
হাওড়া, ১৪ মার্চ : হাওড়ার বালিতে গৃহবধূ রাখি সিং হত্যাকাণ্ডে গ্রেফতার করা হল দীপক সাউ নামে এক দুষ্কৃতীকে। দেশ থেকে আসার গল্প ফেঁদে ডাকাতির উদ্দেশ্যে দিনদুপুরে ফ্ল্যাটে ঢুকেছিল কু্খ্যাত দুষ্কৃতী দীপক। তারপর ডাকাতিতে বাধা পেয়ে রাকি সিংকে গলা কেটে নৃশংসভাবে খুন করে সে। তদন্ত নেমে এই তথ্য সামনে আসে পুলিশের। দীপকের বিরুদ্ধে আরও অন্তত সাতটি ডাকাতির অভিযোগ রয়েছে হাওড়ায়।
সোমবার রাতে হাওড়ারই লিলুয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে খোয়া যাওয়া সোনা ও রুপোর গয়নাও উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় দীপকের দলবলের কাউকে এখনও পাকড়াও করতে পারেনি পুলিশ। তবে শীঘ্রই তাদের গ্রেফতার করা যাবে বলে মনে করছে হাওড়া সিটি পুলিশ।

গত ২৭ ফেব্রুয়ারি পাঁচ বছরের মেয়ে অঞ্জলির সামনে রাখি সিংকে নৃশংসভাবে খুন করা হয়। এরপর ফ্ল্যাটের দরজা বাইরে থেকে আটাকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ফ্ল্যাট থেকে সোনা ও রূপো গয়না হাতিয়ে নিয়ে যায় তারা। গলায় গভীর ক্ষত নিয়েই কোনওরকমে নিচে নেমে আসেন রাখিদেবী। তড়িঘড়ি আহত রাখিদেবীকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। তাঁর মৃত্যু হয় হাসপাতালে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications