রাজ্য সরকারি কর্মচারিদের নববর্ষের ‘বিরাট’ উপহার দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের প্রথম দিন থেকে এই মহার্ঘভাতা চালু হচ্ছে।

কলকাতা, ৩১ ডিসেম্বর : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের উপহারস্বরূপ এই মহার্ঘভাতা ঘোষণা। আগামী বছরের প্রথম দিন থেকে এই মহার্ঘভাতা চালু হচ্ছে। এই মহার্ঘভাতা বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মাচরিদের সঙ্গে ব্যবধান কমে দাঁড়াল ৪৬ শতাংশে।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার গত ২৭ অক্টোবর ২ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি করে। এই বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে মহার্ঘভাতার ফারাক দাঁড়ায় ৫৬ শতাংশ। ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। সেই ক্ষোভ প্রশমিত হল মুখ্যমন্ত্রীর এই ঘোষণায়। ফলে নববর্ষের আগেই রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে খুশির আমেজ ছড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

রাজ্য সরকারি কর্মচারিদের নববর্ষের ‘বিরাট’ উপহার দিলেন মুখ্যমন্ত্রী

এক ধাক্কায় ১০ শতাংশ ডিএ বৃদ্ধি করে নববর্ষের উপহার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন ১ জানুয়ারি থেকেই এই মহার্ঘভাতা লাগু হবে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানানো হয়েছে কো অর্ডিনেশন কমিটির পক্ষ থেকেও। তবে বাকি ৪৬ শতাংশের দাবিতেও সরব হন পাশাপাশি। সরকারি কর্মাচারী ফাউন্ডেশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। তাঁরা আত্মবিশ্বাসী যে, বাকি মহার্ঘভাতাও মিটিয়ে দেবেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+