সুযোগ পেয়েই মন্ত্রীর কোপ সাংসদের ঘাড়ে! তৃণমূলের নয়া কোর কমিটিতে স্পষ্ট বিভাজন

নতুন কোর কমিটিতে বিভাজন স্পষ্ট হল তৃণমূল কংগ্রেসে। সামনে এসে পড়ল মন্ত্রী ও সাংসদের বিভেদ। তৃণমূলেই অভিযোগ উঠল বিরুদ্ধ গোষ্ঠীর নেতাদের বাদ দিয়ে নতুন কোর কমিটি হয়েছে।

নতুন কোর কমিটিতে বিভাজন স্পষ্ট হল তৃণমূল কংগ্রেসে। সামনে এসে পড়ল মন্ত্রী ও সাংসদের বিভেদ। তৃণমূলেই অভিযোগ উঠল বিরুদ্ধ গোষ্ঠীর নেতাদের বাদ দিয়ে নতুন কোর কমিটি হয়েছে। আর এই অভিযোগের হাত থেকে বাঁচতে তৃণমূলের একাংশ হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের ওই অংশের যুক্তি, যা করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে।

সুযোগ পেয়েই মন্ত্রীর কোপ সাংসদের ঘাড়ে! স্পষ্ট বিভাজন

শাসকদলের একটা অংশের অভিযোগ বেছে বেছে নাম বাদ দেওয়া হয়েছে কোর কমিটি থেকে। কমিটির চেয়ারম্যান হিসেবে মন্ত্রী জানিয়েছেন নিজের পছন্দমতো কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী। কোর কমিটি নিয়ে তৃণমূলের এই চাপানউতোর কোচবিহার জেলায়।

সম্প্রতি কোচবিহার জেলায় ফরওয়ার্ড ব্লকের প্রাক্তনমন্ত্রী পরেশ অধিকারী যোগ দিয়েছেন তৃণমূলে। তাঁকে বড় পদ দেওয়া হয়েছে যোগদানের পরই। জেলার সহ সভাপতি হয়েছেন পরেশ। দলের জেলা সভাপতি তথা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ নতুন কোর কমিটির ঘোষণার পাশাপাশি পরেশ অধিকারীর দায়িত্ব বণ্টনও করেছেন।

মন্ত্রী জানান, চারজনের একটি কোর কমিটি গঠন করা হয়েছে। সেই কোর কমিটিতে মাথাভাঙার বিধায়ক তথা মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন, শীতলকূচির বিধায়ক হিসেন বর্মন ও দিনহাটার বিধায়ক উদয়ন গুহকে রাখা হয়েছে। এর আগে কোচবিহারে তৃণমূলের কোর কমিটিতে ছিলেন ১১ জন সদস্য। ছিলেন সাংসদ পার্থপ্রতীম রায়, বিধায়ক মিহির গোস্বামী প্রমুখ। কোনও এক অজানা কারণে বাদ পড়েছেন তাঁরা।

উল্লেখ্য, সম্প্রতি সাংসদ পার্থপ্রতীম রায়ের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন মন্ত্রী তথা জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেছিলেন, সাংসদের অঙ্গুলিহেলনেই তাঁকে হেনস্থা হতে হয়েছিল। তা নিয়ে জল গড়িয়েছিল অনেকদূর। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীর নাম করে সাবধান করেছিলেন। সবাইকে সঙ্গে নিয়ে চলতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারপরও কোর কমিটি থেকে সাংসদের বাদ যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বর্তমানে সাংসদ পার্থপ্রতীম রায় একটা সময় রবীন্দ্রনাথ ঘোষের অনুগামী ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+