এনআরসি আতঙ্কে আত্মঘাতী জলপাইগুড়ির যুবক

ফের এনআরসি আতঙ্কে মৃত্যু রাজ্যে। এবার জলপাইগুড়িতে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন যুবক। মৃতের নাম সাবের আলি(৩২)। জলপাইগুড়ির কোতয়ালী থানার বাহাদুরপুর গ্রামপঞ্চায়েতের সর্দার পাড়ার বাসিন্দা তিনি।

ফের এনআরসি আতঙ্কে মৃত্যু রাজ্যে। এবার জলপাইগুড়িতে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন যুবক। মৃতের নাম সাবের আলি(৩২)। জলপাইগুড়ির কোতয়ালী থানার বাহাদুরপুর গ্রামপঞ্চায়েতের সর্দার পাড়ার বাসিন্দা তিনি।

এনআরসি আতঙ্কে আত্মঘাতী জলপাইগুড়ির যুবক

পরিবারের দাবি গত কয়েকদিন ধরেই দুই মেয়ের আধার কার্ডের নামের ভুল নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।

গতকাল বাড়ির কুয়োতে ঝাঁপ দেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকি‌ৎসকরা মৃত বলে জানান। এনআরসির আতঙ্কে একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটে চলেছে জলপাইগুড়ি জেলায়। মৃত সাবের আলি কৃষক ছিলেন। পরিবারে তার দুই মেয়ে ও স্ত্রী আছেন । সাবেরের আত্মীয়রা জানিয়েছেন আধার কার্ডে মেয়েদের নামে বানান ভুল ছিল পাশাপাশি বাড়ির পুরানো কাগজ খুজে পাচ্ছিলেন না তিনি। তাই নিয়ে গত কয়েকদিন ধরে অবসাদ গ্রস্ত হয়ে পড়েছিলেন সাবের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+