মেদিনীপুরে মাথা থেঁতলে খুন, কারণ নিয়ে ধোঁয়াশা
বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সাগরপুর গ্রামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সাগরপুর গ্রামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে মৃতের নাম কুরবান খান (৩৭)।

মঙ্গলবার রাতে তিনি মহরমের তাজিয়া দেখার জন্য ঘর থেকে বেরিয়েছিলেন। এদিন সকালে বাড়ির কিছুটা দূরে তার মাথা থেতলানো দেহ পাওয়া যায়। মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে এই খুন তা জানতে তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ।
কুরবান খানের স্ত্রী রাজিয়া বিবি জানিয়েছেন যে প্রতি বছরের মতো এবারও তার স্বামী মহরমের তাজিয়া দেখার জন্য বৈকুণ্ঠপুর যাওয়ার জন্য বেড়িয়েছিলেন। কী কারণে কে তাঁকে খুন করে তা তিনি বুঝতে পারছেন না।












Click it and Unblock the Notifications