মমতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার এক যুবক

মমতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার এক যুবক

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় গ্রেফতার করা হল এক যুবককে। তিনি অশোক নগরের বাসিন্দা। সুভাষ মণ্ডল(৩৫) নামে ওই ব্যক্তি গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছিলেন। একের পর এক কুরুচিকর মন্তব্য দেখে তৃণমূল কর্মীরা পুলিশে অভিযোগ জানান। তারপরেই তদন্তে নেমে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মমতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার এক যুবক

সোশ্যাল মিডিয়ায় নিয়ে রীতিমত কড়া অবস্থান নিয়েছে তৃণমূল কংগ্রেস। সাংসদ বিধায়ক এবং দলের নেতাকর্মীদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এই নিয়ে পুলিশও বেশ তৎপর। সোশ্যাল মিিডয়ায় ক্রাইম রুখতে তৎপর পুলিশ। গত কয়েকদিন ধরেই অশোক নগরের তৃণমূল কংগ্রেস কর্মীরা সোশ্যাস মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত পোস্ট দেখছিলেন। লাগাতার এই ধরনের পোস্ট প্রকাশ্যে আসায় পুলিশের দ্বারস্থ হন তাঁরা। পুলিশের দৃষ্টি আকর্ষণ করতেই পুলিশ তৎপর হয়।

সুভাষ মণ্ডল নামে ওই ব্যক্তির কোনও রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে কুরুচির মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়েছিল। তারপরেই গ্রেফতার করা হয়েছিল এক ব্যবসায়ীকে। তিনি পাটুলির বাসিন্দা ছিলেন। সাইবার ক্রাইম বিভাগ এই নিয়ে এখন যথেষ্ট তৎপর। সোশ্যাল মিডিয়ায় কোনও রকম আপত্তিকর বিষয়ের মন্তব্য ধরা পড়লেই তা নিয়ে তৎপর হচ্ছেন তাঁরা। এবং কড়া পদক্ষেপ করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+