মধ্যযুগীয় বর্বরতা!‌ সম্পত্তির লোভে বৃদ্ধা মাকেই ডাইনি অপবাদ দিয়ে পেটাল ছেলে

যিনি পৃথিবীতে আনলেন সেই জন্মদাত্রী মাকেই ডাইনি অপবাদ দিচ্ছে ছেলে। মধ্যযুগীয় বর্বরতার চরম নজির দেখা গেল বিষ্ণুপুরে। সম্পত্তির লোভে মাকে ডাইনি অপবাদ দিয়ে বেধড়ক মারধর করল ছেলে।

যিনি পৃথিবীতে আনলেন সেই জন্মদাত্রী মাকেই ডাইনি অপবাদ দিচ্ছে ছেলে। মধ্যযুগীয় বর্বরতার চরম নজির দেখা গেল বিষ্ণুপুরে। সম্পত্তির লোভে মাকে ডাইনি অপবাদ দিয়ে বেধড়ক মারধর করল ছেলে। মাঝরাতে বৃদ্ধার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। ছেলের মারের চোটে ততক্ষণে জ্ঞান হারিয়েছেন তিনি।

মধ্যযুগীয় বর্বরতা!‌ সম্পত্তির লোভে বৃদ্ধা মাকেই ডাইনি অপবাদ দিয়ে পেটাল ছেলে

প্রতিবেশীরা ছুটে আসতেই ছেলে জানায় তাঁর মা ডাইনি। ডাইনি ভর করেছে মায়ের উপর। সেই ডাইনি তাড়াতেউ এই মারধর।

মালতি মাজি নামে ওই বৃদ্ধা জানিয়েছেন গত দু'‌দিন ছেলে ও পুত্রবধূ তাঁকে কিছু খেতে দেয়নি। রবিবার তিনি ঘরে ফেরার পর দেখেন বেয়াই বাড়ির লোকেরা এসেছেন। তিনি ঘরে ঢোকা মাত্র সকলে তাঁকে দেখে ডাইনি ডাইনি বলে চিৎকার শুরু করেন। তাতে সামিল হয় ছেলে, পুত্রবধূও। এরপর চলে বেধড়র মার, সকলে মিলে লাথি ঘুষি, চড়, থাপ্পর মারতে থাকে। ছেলেও বাদ যায়নি। প্রতিবেশীরাই তাঁকে গিয়ে উদ্ধার করেন। সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিতেই তাঁর সঙ্গে এই চরম আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বৃদ্ধা। পরিস্থিতি সামাল দিতে বৃদ্ধার মানসিক সুস্থতা নেই বলে দাবি করেছেন পুত্রবধূ।

যদিও এই ঘটনায় বৃদ্ধার পাশে দাঁড়িয়ে পুলিসকে প্রতিবেশীরা জানিয়েছেন, দু'‌বছর ধরেই বৃদ্ধার ছেলে এবং বৌমার তাঁর ওপর শারীরিক অত্যাচার চালাতো। এমনকী সমস্ত সম্পত্তিও জোর করে লিখিয়ে নিয়েছে ছেলে, পুত্রবধূ। এরপরই বিভিন্ন ছুতোয় বৃদ্ধাকে মারধর করতেন তাঁরা। এলাকার বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+