উস্কানিমূলক কথাবার্তা বন্ধ করুন, সর্বদল বৈঠকে রাজনৈতিক দলগুলিকে কড়া বার্তা রাজ্যপালের
ভোট পরবর্তী হিংসা বন্ধে এবং রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর হলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি।
ভোট পরবর্তী হিংসা বন্ধে এবং রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর হলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। গতকালই বিজেপির লালবাজার অভিযানের ধুন্ধুমার পরিস্থিতির পর রাজভবনে সর্বদল বৈঠত ডাকেন তিনি। আজ বিকেল চারটেই ছিল সেই বৈঠক। সেখানে সব রাজনৈতিক দলকেই আইনশৃঙ্খলা রক্ষায় রাজনৈতিক দলগুলিকে কিছু গাইডলাইন বেঁধে দেন তিনি। তাঁর মধ্যে উল্লেখযোগ্য ছিল উস্কানিমূলক কথা বলা বন্ধ করা।

সাম্প্রতিককালে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে পরিমান চাপানউতোর তৈরি হয়েছে তাতে এই উস্কানিমূলক কথা আগুনে ঘি ঢালার কাজ করছে। তাই রাজনৈতিক নেতাদের উস্কানিমূলক মন্তব্য বন্ধ করার আর্জি জানিয়েছেন তিনি।
এদিন বৈঠকে তৃণমূল কংগ্রেসের হয়ে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, বিজেপির জয়প্রকাশ মজুমদার, কংগ্রেসের সোমেন মিত্র এবং সিপিএমের মহম্মদ সেলিম। আলোচনার শেষে সব রাজনৈতিক দলকেই রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নিতে বলেছেন তিনি। রাজ্যবাসীর স্বার্থেই এই উদ্যোগ সব রাজনৈতিক দলের করা উচিত বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications