দেশ জুড়ে ডাক্তারদের কর্মবিরতিতে কলকাতায় কী প্রভাব পড়ল

ফের চিকিৎসক ধর্মঘট। এবার আর শুধু কলকাতা নয়, গোটা দেশের চিকিৎসকরাই সামিল হয়েছেন এই ধর্মঘটে।

ফের চিকিৎসক ধর্মঘট। এবার আর শুধু কলকাতা নয়, গোটা দেশের চিকিৎসকরাই সামিল হয়েছেন এই ধর্মঘটে। আজ সকাল ৬টা থেকে কাল সকাল ৬টা পর্যন্ত চলবে এই ধর্মঘট। যার প্রভাব পড়েছে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে।

কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজে জরুরি বিভাগে চিকিৎসা চললেও ডাক্তারদের সংখ্যা কম থাকায় সমস্যায় পড়েছেন রোগীরা। রোগীদের ভিড় বাড়তে শুরু করেছে কলকাতা মেডিকেল কলেজের বহির্বিভাগে। অন্য দিকে জেলার হাসপাতালগুলিতেও চিকিৎসকদের এই কর্মবিরতির প্রভাব পড়েছে।

অন্যান্য দিনের তুলনায় চিকিৎসকের সংখ্যা কম রয়েছে বহির্বিভাগ এবং জরুরি বিভাগে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসক সংকট বাড়বে বলে মনে করা হচ্ছে। কারণ সকালেই চিকিৎসকরা জানিয়েছিলেন, অনেক রাতে তাঁদের কাছে ধর্মঘটে যাওয়ার নিশ্চিত করা হয়েছিল। সেকারণে রোগীদের আগে থেকে জানানো সম্ভব হয়নি। তাই সকালের দিকে তেমন সমস্যা না হলেও বেলার দিকে তাঁরা রোগীদের বুঝিয়ে ধর্মঘটে যাবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দেশ জুড়ে ডাক্তারদের কর্মবিরতিতে কলকাতায় কী প্রভাব পড়ল

ন্যাশনাল মেডিকেল কমিশন বিল ২০১৯ -এর প্রতিবাদে চিকিৎসকদের সর্বভারতীয সংগঠন আইএমএ এই ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে। বহির্বিভাগ বন্ধ রাখবেন তাঁরা। তবে জরুরি বিভাগ, আইসিইউ-র পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তার প্রভাব পড়েছে দিল্লির এইমসেও। সেখানে প্রতিদিন প্রায় সাড়ে তিন লাখ রোগী বহির্বিভাগে চিকিৎসা করাতে আসেন। সকাল থেকে পরিষেবা বন্ধ থাকায় সমস্যায পড়েছেন তাঁরা। চিকিৎসকদের অভিযোগ এই বিল পাস করে মোদী সরকার দেশের চিকিৎসক এবং চিকিৎসা পরিষেবা অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছেন। চিকিৎসকদের সঙ্গে আলোচনা না করেই বিলটি পাস করানো হয়েছে। এই বিল কিছুতেই তাঁরা মেনে নেবেন না। সেকারণেই এই প্রতিবাদ আন্দোলন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+