মমতা খুন হতে পারেন! মাথার দাম ১ কোটি! প্রাণনাশের হুমকি চিঠি সাংসদের কাছে
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম ১ কোটি টাকা। মমতাকে হত্যার জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করে একটি চিঠি এসেছে তৃণমূল সাংসদের কাছে।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম ১ কোটি টাকা। মমতাকে হত্যার জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করে একটি চিঠি এসেছে তৃণমূল সাংসদের কাছে। আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার এই চিঠি পাওয়ার পর শ্রীরামপুর থানার অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, এই চিঠিতে মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর শব্দ উল্লেখ করা ছিল।

চিঠিতে প্রাণনাশের হুমকি
চিঠিটি পেয়ে তিনি বিব্রত বোধ করেন। সেখানে এমন সব ভাষা লেখা আছে, কহতব্য নয় এবং অশ্রাব্য। এই চিঠির সঙ্গে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর একটি বিকৃত ছবিও ছিল। এবং নীচে নাম লেখা ছিল রাজবীর কিল্লা। একটি মোবাইল নম্বরও তার পাশে দেওয়া ছি

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি
এই অভিযোগ পাওয়ার পর শ্রীরামপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার অম্লান ঘোষ বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং খতিয়ে দেখছি। কে বা কারা এই চিঠির প্রেরক তা জানার চেষ্টা চালানো হচ্ছে। এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছিল। মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে চিঠি এসেছিল।

অতীতেও খুনের হুমকি
২০১৭ সালের অক্টোবরে মুর্শিদাবাদের এক কলেজ ছাত্র ৬৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল বাংলার মুখ্যমন্ত্রীকে হত্যার জন্য। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। তার আগে ২০১৭ সালের এপ্রিলে বিজেপির যুব সংগঠনের নেতা মুখ্যমন্ত্রীর মাথার দাম ১১ লক্ষ টাকা ঘোষণা করেছিল। এরপর ভারতীয় জনতা যুব মোর্চার নেতা যোগেশ ভার্সনে বিক্ষোভের মুখে পড়েছিলেন।

মমতাকে খুনে সুপারিকিলার নিয়োগ!
মমতা বন্দ্যোপাধ্যায়ও কিছুদিন আগে এক টিভি চ্যানেলে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে দাবি করেছিলেন, যে কোনও দিন তাকে খুন করা হতে পারে। তাঁকে মারতে সুপারি কিলার নিয়োগও করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেছিলেন, আমাকে খুন করে বলা হতে পারে এটা একটি দুর্ঘটনা। আমি তাদের বলতে চাই যে আমি ভীত নই। মৃত্যুকে আমি ভয় পাই না।












Click it and Unblock the Notifications