জ্যান্ত কই মাছ ঢুকে গেল মৎস্যজীবীর গলায়! তা নিয়েই পড়ে গেল হুলুস্থূল, তারপর...

জ্যান্ত কই মাছ ঢুকে গেল মৎস্যজীবীর গলায়! কিন্তু কী করে ঘটল এমন ঘটনা? একটি মাছ দাঁতে চেপে অন্য মাছ জাল থেকে ছাড়াচ্ছিল এক যুবক। তখনই ঘটে বিপত্তি।

জ্যান্ত কই মাছ ঢুকে গেল মৎস্যজীবীর গলায়! কিন্তু কী করে ঘটল এমন ঘটনা? একটি মাছ দাঁতে চেপে অন্য মাছ জাল থেকে ছাড়াচ্ছিল এক যুবক। তখনই ঘটে বিপত্তি। ঝাপটা মেরে মাছ সোজা ঢুকে যায় গলায়। তা গলাতে আটকেও যায়। এই অবস্থায় নানা ভাবে চেষ্টা করেও মাছ বের হয়নি গলা থেকে। শেষপর্যন্ত হাসপাতালে ছুটতে হল।

জ্যান্ত কই মাছ ঢুকে গেল মৎস্যজীবীর গলায়! তা নিয়েই পড়ে গেল হুলুস্থূল, তারপর...

হাসপাতালে অস্ত্রোপচারের পরই গলা থেকে বের হল আস্ত কই। গলায় বিঁধে যাওয়া জ্যান্ত কই মাছ বের করা হল গলা থেকে। পূর্ব মেদিনীপুরের জেলা হাসপাতালের চিকিৎসক ইএনটি সার্জেন অমিত কুমার অভাবনীয় সাফল্য আনলেন অস্ত্রোপচারে। তমলুকের সিউড়ি গ্রামের বাসিন্দা আনিমুল হক ফিরে পেলেন নতুন জীবন।

চিকিৎসকরা জানান, মাছটি সোজা শ্বাসনালিতে আটকে গিয়েছিল। তাতেই দমবন্ধ হতে বসেছিল আমিনুলের। এরপর অন্যান্য মৎস্যজীবীরা আমিনুলকে মাথা নিচে রেখে পিঠে আঘাত করে মাছটিকে বের করার চেষ্টা করেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। শেষপর্যন্ত তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়ে অস্ত্রোপচার করা হল।

ডা. অমিত কুমার জানান, দেরি হলে দমবন্ধ হয়ে মৃত্য পর্যন্ত হতে পারত ওই যুবকের। তাড়াতাড়ি হাসাপাতলে আনা গিয়েছিল বলে অস্ত্রোপচার করে জীবনরক্ষা করা গিয়েছে। দেরি হলে আরও বিপত্তি হত। তখন প্রাণ বাঁচানোই সংকট হয়ে যেত। জ্যান্ত কই গলা থেকে বের করোর ঘটনা জেলা হাসপাতালের প্রভূত সাফল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+