স্নান করতে গিয়েছিলেন বধূ, ঘরে ঢুকেই দেখেন খাটে এক যুবক! শিকার হলেন যৌন-লালসার
গোপনাঙ্গে ছুরি ঠেকিয়ে গৃহবধূকে দিনদুপুরে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। তারপর ইলেকট্রিক শক দিয়ে তাঁকে খুনের হুমকিও দিয়ে যায় অভিযুক্ত যুবক।
গোপনাঙ্গে ছুরি ঠেকিয়ে গৃহবধূকে দিনদুপুরে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। তারপর ইলেকট্রিক শক দিয়ে তাঁকে খুনের হুমকিও দিয়ে যায় অভিযুক্ত যুবক। গৃহবধূর স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে ওই যুবক দিনদুপুরে বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে।

খেজুরির কৃষ্ণনগর-মোহাটি এলাকার বাসিন্দা নির্যাতিতা। স্বামীর সঙ্গে থাকেন। স্বামী পৌরহিত্য করেন। ঘটনার মুহূর্তে তিনি বাড়ি ছিলেন না। আর গৃহবধূ বাড়ির সামনেই একটি পুকুরে স্নান করতে গিয়েছিলেন। বাড়িতে ঢুকেই দেখেন খাটের উপর প্রতিবেশী এক যুবক বসে রয়েছে।
তখন ওই যুবক গৃহবধূকে কু-প্রস্তাব দেয়। অভিযোগ, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার উপর চড়াও হয় সে। তাঁর গোপনাঙ্গে ছুরি ঠেকিয়ে মুখে কাপড় গুঁজে ধর্ষণ করে। চিৎকার করলে ইলেকট্রিক শক দিয়ে খুন করার হুমকি দেয় সে। খানিকক্ষণ পরে ওই যুবক নিজেই দরজা খুলে পালিয়ে যায়।
স্বামী ফেরার পর যাবতীয় ঘটনা খুলে বলেন নির্যাতিতা মহিলা। লজ্জায় তাঁরা আত্মঘাতী হওয়ার পরিকল্পনাও করেন। শেষমেশ প্রতিবেশী এক মহিলা তাঁদের কথা শুনে পাড়ার লোকজন ডেকে আনেন। তাঁরাই খেজুরি থানায় অভিযোগ জানাতে নিয়ে যান গৃহবধূ ও তাঁর স্বামীকে।
অভিযোগ, পুলিশ অভিযোগ নিতে প্রথনমে অস্বীকার করে। থানা থেকে ফিরে তাঁরা আইনজীবীর সহায়তায় জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগো দায়ের করেন। পরে খেজুরি থানায় অভিযোগ দায়ের হয়। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications