ঠান্ডা পানীয়ে বেহুঁশ বধূর নগ্ন ছবি তুলে দিনের পর দিন ধর্ষণ, নেপথ্য-কাহিনি চমকে ভরা
সাহায্যের অছিলায় বাড়িতে ডেকে আপ্যায়নের পরই গৃহবধূর জীবনে নেমে এল অন্ধকার। ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক খাইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এর পুরকর্মীর বিরুদ্ধে।
সাহায্যের অছিলায় বাড়িতে ডেকে আপ্যায়নের পরই গৃহবধূর জীবনে নেমে এল অন্ধকার। ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক খাইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এর পুরকর্মীর বিরুদ্ধে। এখানেই শেষ নয়, ধর্ষণের পর গৃহবধূর নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল চলতে থাকে। নগ্ন ছবি দেখিয়ে চার বছর ধরে লাগাতার ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

এই ঘটনায় অভিযোগের তির নদিয়ার কৃষ্ণনগরের এক পুরকর্মীর বিরুদ্ধে। নদিয়ার হাঁসখালি থানার গৌরনগরের বাসিন্দা ওই বধূ। বছর ২৭-এর গৃহবধূর অভিযোগ, তাঁর স্বামী কর্মসূত্রে সৌদি আরবে থাকেন। তাঁর ছেলে অসুস্থ হয়ে পড়ায় চিনি চিকিৎসার জন্য কৃষ্ণনগরে গিয়েছিলেন।
ওই গৃহবধূ বলেন, সেখানেই গিয়েই পরিচয় হয় স্বপন সাহা নামে এক ব্যক্তির সঙ্গে। তিনি কৃষ্ণনগর পুরসভার কর্মী বলে পরিচয় দেন। তারপর সাহায্যের হাতও বাড়িয়ে দেন। কিন্তু তাঁর অভিষন্ধি যে এই ছিল বুঝিনি। নিজের বাড়িতে নিয়ে গিয়ে ঠান্ডা পানীয় খেতে দেন। ওই ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
নেশার সামগ্রী খাওয়ান পর বেহুঁশ হয়ে পড়লে, তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযোগ, এরপর ওই ব্যক্তি বধূর বেশ কিছু নগ্ন ছবি তুলে রাখে মোবাইলে। সেই ছবি দেখিয়েই চলে ব্ল্যাকমেল। ওই নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হরুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। সম্প্রতি গৃহবধূ ওই পুরকর্মীকে এড়িয়ে চলায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়। চারবছর এইভাবে চলার পর হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করে গৃহবধূ। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।












Click it and Unblock the Notifications