পুজোর আনন্দ ভুলে থ্যালাসেমিয়া নিয়ে অনন্য প্রচার পেশায় হকার শ্যামাপ্রসাদের
উৎসব নিজের জায়গায়। তার মধ্যেই থ্যালাসেমিয়া রোধে নিজের মত করে প্রচার সারলেন এক ব্যক্তি।
উৎসব নিজের জায়গায়। তার মধ্যেই থ্যালাসেমিয়া রোধে নিজের মত করে প্রচার সারলেন এক ব্যক্তি।
বিয়ের আগে কুষ্ঠি বিচার করে এবং রক্ত পরীক্ষা করে তবেই ছেলেমেয়ের বিয়ে ঠিক করুন। যেকোনো সরকারি জেলা হাসপাতালে বিনামূল্যে এই রক্ত পরীক্ষা করানো হয়। এগুলো বলেই প্রচার করলেন তিনি।

এটা কোনও সরকারি প্রচার নয়। সর্বস্তরের মানুষ যখন শারদোৎসবে মেতে উঠেছেন। ঠিক সেই সময় কামাখ্যাগুড়ি এলাকার মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠেলা নিয়ে ঘুরে বেড়ালেন শ্যামাপ্রসাদ দত্ত রায়।
থ্যালাসেমিয়া রোগ কীভাবে হয়, এবং এর প্রতিরোধ কীভাবে সম্ভব - এই বিষয়ে মানুষকে চেতন করে তুলতে পুজোর কয়েকটা দিন মণ্ডপে মণ্ডপে ঘুরে বেরিয়েছেন তিনি। সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছেন কাগজে লেখা তাঁর বক্তব্য।
মঙ্গলবার কামাখ্যাগুড়ি হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত বিজয়া দশমীর মেলাতেও দেখা গেল থ্যালাসেমিয়ার সম্পর্কে প্রচারে ব্যস্ত রয়েছেন শ্যামাপ্রসাদ দত্তরায়। মেলায় আগত সাধরণ মানুষের মধ্যে লিফলেট বিলি করছেন। এর পাশাপাশি মাইকের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করেন তিনি।
পড়াশোনায় প্রাথমিক স্কুলের গণ্ডিই পাড় করাতে পারেননি । ঠেলা চালিয়ে বহু কষ্টে জীবিকা নির্বাহ করেন। কিন্তু এই আর্থাভাব তার সমাজসেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। সমাজসেবাই যেন নেশা হয়ে দাঁড়িয়েছে কামাখ্যাগুড়ির ঠেলা চালক শ্যামাপ্রসাদ দত্ত রায়ের।
তিনি জানান, 'বিয়ের আগে যেমন মানুষ কুষ্টি বিচার করে তেমনই পাত্রপাত্রীর রক্ত পরীক্ষা করা প্রয়োজন। এতে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। বাবা-মা যদি থ্যালাসেমিয়ার বাহক হয়, তবে সন্তানের ৭০ শতাংশ সম্ভাবনা থাকে থ্যালাসেমিয়া হওয়ার। এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্যই ২০১৮ সাল থেকে তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন।












Click it and Unblock the Notifications