ফের অশান্ত পাহাড়, মোর্চা সমর্থকের মৃত্যু, মোর্চার ডাকে পাহাড়ে সবর্দল বৈঠক

এক মোর্চা সমর্থকের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল পাহাড়। দার্জিলিংয়ে মৃত এই মোর্চা সমর্থকের নাম আশিস তামাং। দাবি, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে আশিসের।

ফের এক মোর্চা সমর্থকের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল পাহাড়। দার্জিলিংয়ে মৃত এই মোর্চা সমর্থকের নাম আশিস তামাং। দাবি, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে আশিসের। যদিও গুলি চালানোর কথা অস্বীকার করেছে পুলিশ। সবমিলিয়ে উত্তপ্ত পাহাড়ে আজ মঙ্গলবার গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে সর্বদল বৈঠক হতে চলেছে। এই ইস্যুতে ফের একবার পাহাড় সরগরম হতে পারে।

ফের অশান্ত পাহাড়, মোর্চা সমর্থকের মৃত্যু

সোমবার সন্ধ্যায় মিরিতে মিছিল বের করে মোর্চা। সেখানে তৃণমূল সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা তৃণমূলের বিরুদ্ধেও মোর্চা কর্মী-সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে। সংঘর্ষ থামাতে আসরে নামতে হয় পুলিশকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।

মোর্চার অভিযোগ, সেইসময়ই পুলিশের চালানো গুলিতে মোর্চা সমর্থক আশিস তামাংয়ের মৃত্যু হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, গুলি চালানোর কোনও ঘটনাই ঘটেনি।

এই ঘটনার পর মোর্চা সমর্থকেরা পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। ফলে ফের সোমবার সন্ধ্যা থেকে পাহাড়ের পরিস্থিতি থমথমে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব গোটা ঘটনায় মোর্চার ঘাড়েই দোষ চাপিয়েছেন। মোর্চা পাহাড়ের শান্তি বিঘ্নিত করছে বলে অভিযোগ। তাঁর দাবি, পুলিশ গুলি চালায়নি। বরং মোর্চার হিংসার জেরেই তাঁদের সমর্থক মারা দিয়েছেন বলে গৌতম দেব দাবি করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+