বিবস্ত্র অবস্থায় আমবাগান থেকে উদ্ধার, ‘বন্ধু’কে বিশ্বাসের মাশুল দিল মুর্শিদাবাদের ছাত্রী
প্রতিবেশী যুবক আর তার এক বন্ধু এসে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল কিশোরীকে। এরপর ‘বন্ধু’কে বিশ্বাসের চরম খেসারত দিতে হল তাকে। দশম শ্রেণির ওই ছাত্রীকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হল আমবাগান থেকে।
প্রতিবেশী যুবক আর তার এক বন্ধু এসে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল কিশোরীকে। এরপর 'বন্ধু'কে বিশ্বাসের চরম খেসারত দিতে হল তাকে। দশম শ্রেণির ওই ছাত্রীকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হল আমবাগান থেকে। 'গণধর্ষণে'র পর তাকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। তার আর্ত চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করে।
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে মুর্শিদাবাদের লালগোলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দশম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল প্রতিবেশী আকাশ শেখ ও তার এক বন্ধু। এরপর ওই কিশোরীকে স্থানীয় এক আমবাগানে নিয়ে যায় তারা। অভিযোগ, নির্জন আমবাগানের মধ্যে ছাত্রীর উপর যৌন নিপীড়ন চালায় অভিযুক্ত আকাশ ও তার বন্ধুরা।

কিশোরী বাধা দেওয়ার চেষ্টা করলে, তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী তাকে খুনের চেষ্টাও করা হয়। ওই ছাত্রী কোনওরকমে তাদের হাত ছাড়িয়ে পালিয়ে আসার চেষ্টা করে। ছাত্রীর আর্ত চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। বেগতিক বুঝে পালিয়ে যায় অভিযুক্তরা। ছাত্রীটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিগৃহীতা ছাত্রীকে প্রথমে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর তার স্বাস্থ্যের অবনতি হলে বহরমপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ছাত্রীটিরও বয়ান নেওয়া হবে। ছাত্রীটির পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ জানানোর পর মূল অভিযুক্ত আকাশ শেখকে গ্রেফতার করা হয়েছে।












Click it and Unblock the Notifications