বান্ধবীকে খাটে বেঁধে ধর্ষণ কিশোরীকে! ফাঁকা বাড়ির সুযোগে নারকীয় নির্যাতন মুর্শিদাবাদে

ফাঁকা বাড়ি, সেই সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে বান্ধবীকে বেঁধে রেখে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।

বাবা-মা কেউ বাড়িতে ছিলেন না। একলা মেয়েকে রেখে তাঁরা গিয়েছিলেন আত্মীয় বাড়ি। আর মেয়ের সঙ্গে রেখে গিয়েছিলেন তারই এক বান্ধবীকে। একথা জানতে পেরে গিয়েছিল প্রতিবেশী এক যুবক। সেই সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে বান্ধবীকে বেঁধে রেখে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে।

বান্ধবীকে খাটে বেঁধে কিশোরীকে ধর্ষণ প্রতিবেশী যুবকের

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বীরভূমের সিউড়ির মহম্মদবাজারে। নিগৃহীতা কিশোরী সপ্তম শ্রেণির ছাত্রী। এই ঘটনার পর কিশোরীর বাবা মহম্মদবাজার থানার অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক সে। কিশোরীর মেডিকেল টেস্ট করানো হয়েছে।

অভিযোগ, কিশোরীর বাবা-মা আত্মীয়ের বাড়ি যাওয়ার পর দুপুরে খোঁজ নিয়ে ওই যুবক জানতে পারে বাড়িতে কেউ নেই। এরপর সেই সুযোগ নিয়ে রাতে কিশোরীর বাড়িতে ঢোকে সে। কিশোরীর বান্ধবীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে খাটের সঙ্গে বেঁধে ফেলে। এরপর বান্ধবীর চোখের সামনেই কিশোরীকে ধর্ষণ করে ওই যুবক।

এরপর কাউকে এই ঘটনা জানালে, তাকে ও পরিবারের সকলকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় সে। এরপর আতঙ্কে নির্যাতিতা কিশোরী ও তার বান্ধবী কাউকে কিছু বলতে সাহস করেনি। পরে বান্ধবীটিই সাহস করে সমস্ত ঘটনা জানায়। এরপর কিশোরীর বাবা পুলিশের দ্বারস্থ হয়। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+