ক্যানিংয়ে জলসা দেখতে গিয়ে বন্ধুকে পিটিয়ে খুন, গ্রেফতার ৩ বন্ধু, পলাতক ২

জলসা থেকে ফেরার পথে বাইকে চড়া নিয়ে বচসার জেরে পিটিয়ে খুন করা হল এক যুবকেক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলায়।

দক্ষিণ ২৪ পরগনা, ৯ ফেব্রুয়ারি : জলসা থেকে ফেরার পথে বাইকে চড়া নিয়ে বচসার জেরে পিটিয়ে খুন করা হল এক যুবকেক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলায়। এই ঘটনায় তিন বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। অন্য দুই বন্ধু পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ঘচনার সূত্রপাত মঙ্গলবার রাতে। স্থানীয় এলাকায় জলসা দেখতে গিয়েছিলেন ছয় বন্ধু। রাতে জলসা থেকে ফেরার পথে যুবককে পিটিয়ে খুন করা হয়। তারপর তাঁর বাড়ির গেটের সামনে ফেলে যাওয়া হয় দেহ। অভিযোগ, বাইকে করে বাড়ি ফেরা নিয়েই বচসা বাধে বন্ধুদের মধ্যে। তখনই ওই বন্ধুকে বেধড়ক পেটানো হয়। অভিযোগ, পাঁচজন মিলে ওই যুবককে পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে।

ক্যানিংয়ে জলসা দেখতে গিয়ে বন্ধুকে পিটিয়ে খুন, গ্রেফতার ৩ বন্ধু, পলাতক ২

সকালে দেহ উদ্ধারের পর খবর দেওয়া হয় থানায়। জীবনতলা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে নেমে পুলিস জানতে পারে এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে বন্ধুরাই। জলসা দেখতে যাওয়া তাঁর পাঁচ বন্ধুর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। ইতিমধ্যে তিন বন্ধুকে গ্রেফতার করতে সম্ভবপর হয়েছেন তদন্তকারীরা। অপর দুই বন্ধুকে শীঘ্রই জালে পোরা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+