Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইপিএল নিয়ে বচসার জেরে বন্ধুর হাত কাটল যুবক

আইপিএল খেলা দেখা নিয়ে বচসার জেরে বন্ধুর হাতে কাটারির এক কোপ। বিচ্ছিন্ন হয়ে গেল বন্ধুর কব্জি। বহু চেষ্টাতেও জোড়া লাগল না কাটা হাত।

মালদহ, ১৫ এপ্রিল : আইপিএল খেলা দেখা নিয়ে বচসার জেরে বন্ধুর হাতে কাটারির এক কোপ। বিচ্ছিন্ন হয়ে গেল বন্ধুর কব্জি। শুক্রবার রাতে মালদহের সদরঘাট এলাকার একটি ক্লাবে ঘটে গেল চাঞ্চল্যকর এই ঘটনা। পুলিশ জানিয়েছে, আহত যুবকের নাম সঞ্জয় চৌধুরী। বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সঞ্জয়। ইংরেজবাজার থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকেই বিশ্ব ঘোষ নামে ওই অভিযুক্ত বেপাত্তা।

আইপিএল নিয়ে বচসার জেরে বন্ধুর হাত কাটল যুবক


শুক্রবার রাতে সদরঘাট এলাকায় একটি ক্লাবে বসে কয়েকজন বন্ধুর সঙ্গে আইপিএলের খেলা দেখছিলেন সঞ্জয়। বাবুপাড়ার বাসিন্দা পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। অভিযোগ, আইপিএল খেলা দেখার পাশাপাশি চলছিল মদ্যপান। তখনই খেলা দেখা নিয়ে বচসা শুরু হয় সঞ্জয় ও বিশ্ব-র মধ্যে। অন্যদের হস্তক্ষেপে বিবাদের নিবৃত্তি ঘটলে তখনকার মতো চলে যায় বিশ্ব। খানিক বাদেই হাতে কাটারি নিয়ে ফের উপস্থিত হয় সে।

আচমকাই সঞ্জয়ের উপর চড়াও হয়ে তাঁর গলা লক্ষ করে কাটারির কোপ বসাতে যায়। গলা বাঁচাতে গিয়ে কোপ পড়ে হাতের উপর। কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় হাত। এরপরই পালিয়ে যায় বিশ্ব। সঞ্জয়কে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সঙ্গে কাটা হাতও। কিন্তু কাটা হাত আর জোড়া লাগানো যায়নি। ইংরেজবাজার থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে। সঞ্জয়ের মায়ের অভিযোগ, তাঁর ছেলেকে খুনের পরিকল্পনা করা হয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+